English
ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
সর্বশেষ সংবাদ
Logo অভিনেতা সোহেল খান আর নেই Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান Logo আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে প্রশংসায় ভাসলেন তাসনিম আনিকা Logo নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন Logo কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও Logo মুক্তি পেল দেশের প্রথম এআই নির্মিত ওয়েব সিরিজ ‘উমর’ Logo চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার Logo আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতায় নতুন অধ্যায়; বাকুতে বাংলাদেশের একমাত্র সাংবাদিক জাবেদ আলী

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ১০:৪৫:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ সংবাদটি দেখা হয়েছে
ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।
বাতিল হয়ে যাওয়া এসব নথি ফিরে পাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল।
তাই এখন সরকারের প্রতি তার আহ্বান, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য যেন বিমানের ব্যবস্থা করা হয়।তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থি উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।এর আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

অভিনেতা সোহেল খান আর নেই

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

প্রকাশিত সময় ১০:৪৫:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।
বাতিল হয়ে যাওয়া এসব নথি ফিরে পাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল।
তাই এখন সরকারের প্রতি তার আহ্বান, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য যেন বিমানের ব্যবস্থা করা হয়।তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থি উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।এর আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন