English
ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার

চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার

অবশেষে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী সিনথিয়া আশার। যশোরের মেয়ে সিনথিয়ার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল চলচ্চিত্রে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। এবার তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মুকুল নেত্রবাদী। তাঁর নতুন সিনেমা ‘দুধমা’য় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগতা এই চিত্রনায়িকার।

কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার একনিষ্ঠ ভক্ত সিনথিয়া জানান, ছোটবেলা থেকেই ববিতার প্রাণবন্ত অভিনয় তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আকৃষ্ট করেছে। স্কুলজীবনে অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। সেই আগ্রহ থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু।

বর্তমানে যশোর উপশহর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয়চর্চা চালিয়ে যাচ্ছেন। স্কুল-কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর পথচলায় সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন বাবা মো. কামরুজ্জামান ও মা মিনু বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে সিনথিয়া ছোট। বড় ভাই আলী আকবর খেলাধুলাপ্রেমী হলেও ছোট বোনের যেকোনো সাফল্যে তাঁকে উৎসাহ দিতে কখনো কার্পণ্য করেন না।

বড় পর্দায় অভিষেকের বিষয়ে সিনথিয়া জানান, প্রোডাকশন ম্যানেজার মো. আজিজের মাধ্যমে পরিচালক মুকুল নেত্রবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাটকে অভিনয় করলেও বড় পর্দায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন তিনি। তাই নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। ইতিমধ্যে নাচের ক্লাসে ভর্তি হয়েছেন। পাশাপাশি চলছে অভিনয়ের চর্চাও। বড় পর্দার ক্যামেরার সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, সেসব বিষয়ও নতুন করে শিখছেন।

এ প্রসঙ্গে নির্মাতা মুকুল নেত্রবাদী বলেন, ‘আমি বরাবরই নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার নতুন চলচ্চিত্র ‘দুধমা’য় সিনথিয়াকে যুক্ত করেছি। নবাগতা নায়িকা হিসেবে বড় পর্দায় এটাই হবে তাঁর প্রথম কাজ।’

Author

প্রতিবেদকের বিস্তারিত

চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার

প্রকাশিত সময় ০৮:০৯:০৩ অপরাহ্ণ, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

অবশেষে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী সিনথিয়া আশার। যশোরের মেয়ে সিনথিয়ার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল চলচ্চিত্রে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। এবার তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মুকুল নেত্রবাদী। তাঁর নতুন সিনেমা ‘দুধমা’য় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগতা এই চিত্রনায়িকার।

কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার একনিষ্ঠ ভক্ত সিনথিয়া জানান, ছোটবেলা থেকেই ববিতার প্রাণবন্ত অভিনয় তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের প্রতি আকৃষ্ট করেছে। স্কুলজীবনে অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। সেই আগ্রহ থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু।

বর্তমানে যশোর উপশহর মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয়চর্চা চালিয়ে যাচ্ছেন। স্কুল-কলেজের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর পথচলায় সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছেন বাবা মো. কামরুজ্জামান ও মা মিনু বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে সিনথিয়া ছোট। বড় ভাই আলী আকবর খেলাধুলাপ্রেমী হলেও ছোট বোনের যেকোনো সাফল্যে তাঁকে উৎসাহ দিতে কখনো কার্পণ্য করেন না।

সম্পর্কিত খবর
মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন গোলাম শাহরিয়ার কবীর
আরও পড়ুন

বড় পর্দায় অভিষেকের বিষয়ে সিনথিয়া জানান, প্রোডাকশন ম্যানেজার মো. আজিজের মাধ্যমে পরিচালক মুকুল নেত্রবাদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাটকে অভিনয় করলেও বড় পর্দায় এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন তিনি। তাই নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। ইতিমধ্যে নাচের ক্লাসে ভর্তি হয়েছেন। পাশাপাশি চলছে অভিনয়ের চর্চাও। বড় পর্দার ক্যামেরার সামনে কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে, সেসব বিষয়ও নতুন করে শিখছেন।

এ প্রসঙ্গে নির্মাতা মুকুল নেত্রবাদী বলেন, ‘আমি বরাবরই নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমার নতুন চলচ্চিত্র ‘দুধমা’য় সিনথিয়াকে যুক্ত করেছি। নবাগতা নায়িকা হিসেবে বড় পর্দায় এটাই হবে তাঁর প্রথম কাজ।’

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন