যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেতা হাসান জাহাঙ্গীরের চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। আজ সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত প্রচারপত্রে জানানো হয়েছে, প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির অভিনেতা হাসান জাহাঙ্গীর। এ উপলক্ষে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি সময় কাটানোরও সুযোগ থাকছে। প্রদর্শনীর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ পাউন্ড।
লন্ডনের ১৯২-১৯৬ হ্যানবুরি স্ট্রিট, E1 5HU ঠিকানায় অবস্থিত ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রদর্শিত চলচ্চিত্র ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এবার লন্ডনের দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্রটির প্রদর্শনী ঘিরে প্রবাসী বাংলাদেশি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদকঃ 












