English
ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
সর্বশেষ সংবাদ
Logo অভিনেতা সোহেল খান আর নেই Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান Logo আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে প্রশংসায় ভাসলেন তাসনিম আনিকা Logo নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন Logo কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও Logo মুক্তি পেল দেশের প্রথম এআই নির্মিত ওয়েব সিরিজ ‘উমর’ Logo চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার Logo আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতায় নতুন অধ্যায়; বাকুতে বাংলাদেশের একমাত্র সাংবাদিক জাবেদ আলী

নতুন শিল্পী নির্বাচনের বিচারক হলেন অভিনেতা শামীম জামান

দেশের জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক শামীম জামান এবার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নতুন অভিনয় শিল্পী নির্বাচনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ সাক্ষাৎকারের মাধ্যমে নতুন শিল্পী নির্বাচন করে থাকে। দেশের টেলিভিশন ও নাট্যাঙ্গনে অভিনয় শিল্পীদের চাহিদা পূরণ এবং নতুন প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। নতুন শিল্পী নির্বাচনের এ প্রক্রিয়ায় অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিল্পীদের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ বছর বিচারক প্যানেলে প্রধান বিচারক হিসেবে  ছিলেন অভিনেতা শামীম জামান। তাঁর সঙ্গে আরও ছিলেন অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, অভিনেতা ফারহান আহমেদ জোভান ও ভৌমিক।

নির্বাচন প্রক্রিয়ার শুরুতে আগ্রহী নতুন শিল্পীদের বেশ কিছুদিন প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে নেওয়া হয়। কর্মশালা শেষে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ও সম্ভাবনাময় শিল্পীদের সংঘের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

গত ১২ জুলাই ২০২৫ তারিখে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে চূড়ান্ত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সরকারি নিবন্ধিত পেশাজীবী সংগঠন।

এ প্রসঙ্গে অভিনেতা শামীম জামান বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আমি পালন করতে পেরেছি। ভবিষ্যতেও যদি এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে আমি তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব।”

নতুন শিল্পীদের বাছাইয়ের এই উদ্যোগকে দেশের অভিনয়শিল্পের বিকাশে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

অভিনেতা সোহেল খান আর নেই

নতুন শিল্পী নির্বাচনের বিচারক হলেন অভিনেতা শামীম জামান

প্রকাশিত সময় ১০:১৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ জুলাই ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক শামীম জামান এবার অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নতুন অভিনয় শিল্পী নির্বাচনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ সাক্ষাৎকারের মাধ্যমে নতুন শিল্পী নির্বাচন করে থাকে। দেশের টেলিভিশন ও নাট্যাঙ্গনে অভিনয় শিল্পীদের চাহিদা পূরণ এবং নতুন প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। নতুন শিল্পী নির্বাচনের এ প্রক্রিয়ায় অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিল্পীদের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ বছর বিচারক প্যানেলে প্রধান বিচারক হিসেবে  ছিলেন অভিনেতা শামীম জামান। তাঁর সঙ্গে আরও ছিলেন অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, অভিনেতা ফারহান আহমেদ জোভান ও ভৌমিক।

সম্পর্কিত খবর
অভিনেতা সোহেল খান আর নেই
আরও পড়ুন

নির্বাচন প্রক্রিয়ার শুরুতে আগ্রহী নতুন শিল্পীদের বেশ কিছুদিন প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে নেওয়া হয়। কর্মশালা শেষে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ও সম্ভাবনাময় শিল্পীদের সংঘের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

গত ১২ জুলাই ২০২৫ তারিখে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে চূড়ান্ত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সরকারি নিবন্ধিত পেশাজীবী সংগঠন।

এ প্রসঙ্গে অভিনেতা শামীম জামান বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে আমি পালন করতে পেরেছি। ভবিষ্যতেও যদি এ ধরনের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে আমি তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব।”

নতুন শিল্পীদের বাছাইয়ের এই উদ্যোগকে দেশের অভিনয়শিল্পের বিকাশে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন