English
ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

দুই একক নাটকে সোনিয়া লাজুক

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০২:২১:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ সংবাদটি দেখা হয়েছে

দুই একক নাটকে সোনিয়া লাজুক

ছোট পর্দার দর্শকদের জন্য নতুন দুটি একক নাটক নিয়ে আসছেন পরিচালক রতন রহমান। তাঁর পরিচালনায় ‘অযোগ্য জামাই’ ও ‘গরম জামাই নরম বউ’ শিরোনামের নাটক দুটির শুটিং সম্প্রতি গাজীপুরের পুবাইলে সম্পন্ন হয়েছে। দুটি নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনিয়া লাজুক।

নাটক দুটিতে ভিন্ন দুই অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন সোনিয়া লাজুক। ‘অযোগ্য জামাই’ নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত। অন্যদিকে, ‘গরম জামাই নরম বউ’ নাটকে তাঁর সহশিল্পী আশিক চৌধুরী।

নাটক দুটিতে সোনিয়া লাজুক, আশরাফ সুপ্ত ও আশিক চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন সিদ্দিক মাস্টার, রফিক মিন্টু, দীপ রাজ, ইমরান আজান, ফারজানা জয়া, লাবন্য জেবিন, সিনথিয়া খান ও নাসরিন আক্তারসহ আরও অনেকে।

নাটক দুটির গল্প, রচনা ও চিত্রনাট্য করেছেন রতন রহমান ও তানজি মুন। চিত্রগ্রহণে ছিলেন কবির মাহমুদ ও চৌধুরী রিফাত। নাটক দুটি প্রযোজনা করেছেন আজিজুর রহমান।

শিগগিরই রাজকুমার ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘অযোগ্য জামাই’ ও ‘গরম জামাই নরম বউ’। নাটক দুটির মাধ্যমে দর্শকেরা সোনিয়া লাজুককে দুটি ভিন্ন চরিত্রে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি আশরাফ সুপ্ত ও আশিক চৌধুরীর সঙ্গে তাঁর অভিনয়ের রসায়নও উপভোগ করতে পারবেন দর্শকেরা।

প্রতিবেদকের বিস্তারিত

দুই একক নাটকে সোনিয়া লাজুক

প্রকাশিত সময় ০২:২১:৩০ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ছোট পর্দার দর্শকদের জন্য নতুন দুটি একক নাটক নিয়ে আসছেন পরিচালক রতন রহমান। তাঁর পরিচালনায় ‘অযোগ্য জামাই’ ও ‘গরম জামাই নরম বউ’ শিরোনামের নাটক দুটির শুটিং সম্প্রতি গাজীপুরের পুবাইলে সম্পন্ন হয়েছে। দুটি নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনিয়া লাজুক।

নাটক দুটিতে ভিন্ন দুই অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন সোনিয়া লাজুক। ‘অযোগ্য জামাই’ নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত। অন্যদিকে, ‘গরম জামাই নরম বউ’ নাটকে তাঁর সহশিল্পী আশিক চৌধুরী।

নাটক দুটিতে সোনিয়া লাজুক, আশরাফ সুপ্ত ও আশিক চৌধুরীর পাশাপাশি অভিনয় করেছেন সিদ্দিক মাস্টার, রফিক মিন্টু, দীপ রাজ, ইমরান আজান, ফারজানা জয়া, লাবন্য জেবিন, সিনথিয়া খান ও নাসরিন আক্তারসহ আরও অনেকে।

সম্পর্কিত খবর
ওমর মালিক ও চাঁদনী শেখের ‘ফিল্টার’
আরও পড়ুন

নাটক দুটির গল্প, রচনা ও চিত্রনাট্য করেছেন রতন রহমান ও তানজি মুন। চিত্রগ্রহণে ছিলেন কবির মাহমুদ ও চৌধুরী রিফাত। নাটক দুটি প্রযোজনা করেছেন আজিজুর রহমান।

শিগগিরই রাজকুমার ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘অযোগ্য জামাই’ ও ‘গরম জামাই নরম বউ’। নাটক দুটির মাধ্যমে দর্শকেরা সোনিয়া লাজুককে দুটি ভিন্ন চরিত্রে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি আশরাফ সুপ্ত ও আশিক চৌধুরীর সঙ্গে তাঁর অভিনয়ের রসায়নও উপভোগ করতে পারবেন দর্শকেরা।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন