মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন গোলাম শাহরিয়ার কবীর

মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন গোলাম শাহরিয়ার কবীর

দেশের শিল্প, ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম শাহরিয়ার কবীরকে ‘মিজাফ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত করেছে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)।

মিজাফের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় গোলাম শাহরিয়ার কবীর বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি পারফেক্ট ইলেকট্রনিক্স পরিবারের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী, ডিলার, পরিবেশক এবং সর্বোপরি আমাদের সম্মানিত গ্রাহকদের সম্মিলিত সাফল্যের স্বীকৃতি। এই অর্জন দেশীয় প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পকে আরও এগিয়ে নিতে আমাদের নতুন অনুপ্রেরণা জোগাবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি পরিবারের আস্থার ব্র্যান্ড হিসেবে পারফেক্ট ইলেকট্রনিক্সকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি দেশব্যাপী উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য সরবরাহে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের ইলেকট্রনিক্স শিল্পে উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রাহকসেবায় পারফেক্ট ইলেকট্রনিক্সের ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।