English
ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
সর্বশেষ সংবাদ
Logo শেরেবাংলা নগরের গণ্ডি পেরিয়ে মহানগর নেতৃত্বের দৌড়ে মিন্টু Logo কানাডার মন্ট্রিয়ালে ‘সুরের আড্ডা’ অনুষ্ঠানে জেনিফার কণ্ঠে গান যেনো একটু করো বাংলাদেশ Logo পাপন মৃধা এখন ‘খোকাবাবু’ Logo অভিনেতা সোহেল খান আর নেই Logo ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা Logo বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান Logo আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে প্রশংসায় ভাসলেন তাসনিম আনিকা Logo নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন Logo কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও

শেরেবাংলা নগরের গণ্ডি পেরিয়ে মহানগর নেতৃত্বের দৌড়ে মিন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিগত আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থাকা, সততা, সুসংগঠিত করার অসাধারণ দক্ষতা ও ক্লিন ইমেজের কারণে সাধারণ সম্পাদক পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লড়াকু তরুণ নেতা রাজা আহমেদ মিন্টু। শেরেবাংলা নগর থানা ছাত্রদলের এই আহ্বায়ককে কেন্দ্রীয় নেতা ও বিএনপির শীর্ষ হাইকমান্ড ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁদের পছন্দের শীর্ষে রেখেছেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছরের রাজপথের ত্যাগ ও অবর্ণনীয় লড়াই মিন্টুকে নেতাকর্মীদের কাছে অনন্য স্থানে নিয়ে গেছে। ২০০৮ সালে মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলের বি এন সি সি (BNCC) প্যারেড কমান্ডার থেকে উঠে আসা এই সুসংগঠিত নেতা আগারগাঁও, ৬০ ফিট, শ্যামলী ও শেরেবাংলা নগর এলাকায় ছন্নছাড়া ও প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রদলকে পুনর্গঠিত ও শক্তিশালী করেন। আন্দোলন সামলাতে গিয়ে রাজনৈতিক মামলায় আত্মগোপন, হাসপাতালের ছাদে লুকিয়ে রাত কাটানো কিংবা না খেয়ে দিন পার করার মতো চরম ত্যাগের নজির রয়েছে তাঁর পুরো রাজনৈতিক জীবনে।

রাজনৈতিক রাজপথের বাইরেও মানবিক ও জনসেবামূলক কাজে তিনি শেরেবাংলা নগর এলাকায় অত্যন্ত জনপ্রিয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতালে আহতদের নিরাপত্তা বিধান এবং পরবর্তীতে পঙ্গু হাসপাতালের সক্রিয় দালাল সিন্ডিকেট চুরমার করে স্বজনদের জিম্মিমুক্ত করার সাহসিকতা দেখান মিন্টু। ৫ই আগস্ট-পরবর্তী নিরাপত্তা সংকটে এলাকা পাহারা দেওয়া, নিজস্ব তহবিলে নোয়াখালীর মাইজদীতে ৮০০ বানভাসি পরিবারকে সাহায্য করা, পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ, রমজানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফ্রিতে ইফতার বিতরণ এবং এলাকা জুড়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জনবান্ধব নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

সম্প্রতি সারাদেশে বিএনপি ঘোষিত কর্মসূচিতে শেরেবাংলা নগর ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০–৪০০ নেতাকর্মী নিয়ে ৬০ ফিট, পর্যটন ভবন, নির্বাচন কমিশন, পাসপোর্ট অফিস, পরিকল্পনা মন্ত্রণালয় ও চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র জুড়ে বিশাল প্রতিরোধ শোডাউন ও সতর্ক পাহারা দিয়ে নিজের বিশাল সাংগঠনিক ক্ষমতার শক্ত প্রমাণ দেন।

দীর্ঘদিনের রক্ত, ঘাম ও সততার মূল্যায়ন প্রসঙ্গে মিন্টু ইতিপূর্বে তৃণমূলের অন্তর্দাহ প্রকাশ করে বলেন, ত্যাগীদের সঠিক মূল্যায়ন না হলে তৃণমূল কর্মীরা নীরবে হারিয়ে যাবে। কেন্দ্রীয় ও সিনিয়র নেতাদের মতে, মহানগর পশ্চিম ছাত্রদলে তৃণমূল কর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে অধিকতর সুশৃঙ্খল করতে রাজপথের পরীক্ষিত নেতা রাজা আহমেদ মিন্টুর কোনো বিকল্প নেই।

প্রতিবেদকের বিস্তারিত

জনপ্রিয় সংবাদ

শেরেবাংলা নগরের গণ্ডি পেরিয়ে মহানগর নেতৃত্বের দৌড়ে মিন্টু

শেরেবাংলা নগরের গণ্ডি পেরিয়ে মহানগর নেতৃত্বের দৌড়ে মিন্টু

প্রকাশিত সময় ০৯:৩৩:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিগত আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থাকা, সততা, সুসংগঠিত করার অসাধারণ দক্ষতা ও ক্লিন ইমেজের কারণে সাধারণ সম্পাদক পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লড়াকু তরুণ নেতা রাজা আহমেদ মিন্টু। শেরেবাংলা নগর থানা ছাত্রদলের এই আহ্বায়ককে কেন্দ্রীয় নেতা ও বিএনপির শীর্ষ হাইকমান্ড ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁদের পছন্দের শীর্ষে রেখেছেন।

তৃণমূল নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছরের রাজপথের ত্যাগ ও অবর্ণনীয় লড়াই মিন্টুকে নেতাকর্মীদের কাছে অনন্য স্থানে নিয়ে গেছে। ২০০৮ সালে মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলের বি এন সি সি (BNCC) প্যারেড কমান্ডার থেকে উঠে আসা এই সুসংগঠিত নেতা আগারগাঁও, ৬০ ফিট, শ্যামলী ও শেরেবাংলা নগর এলাকায় ছন্নছাড়া ও প্রতিকূল পরিস্থিতিতে ছাত্রদলকে পুনর্গঠিত ও শক্তিশালী করেন। আন্দোলন সামলাতে গিয়ে রাজনৈতিক মামলায় আত্মগোপন, হাসপাতালের ছাদে লুকিয়ে রাত কাটানো কিংবা না খেয়ে দিন পার করার মতো চরম ত্যাগের নজির রয়েছে তাঁর পুরো রাজনৈতিক জীবনে।

রাজনৈতিক রাজপথের বাইরেও মানবিক ও জনসেবামূলক কাজে তিনি শেরেবাংলা নগর এলাকায় অত্যন্ত জনপ্রিয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতালে আহতদের নিরাপত্তা বিধান এবং পরবর্তীতে পঙ্গু হাসপাতালের সক্রিয় দালাল সিন্ডিকেট চুরমার করে স্বজনদের জিম্মিমুক্ত করার সাহসিকতা দেখান মিন্টু। ৫ই আগস্ট-পরবর্তী নিরাপত্তা সংকটে এলাকা পাহারা দেওয়া, নিজস্ব তহবিলে নোয়াখালীর মাইজদীতে ৮০০ বানভাসি পরিবারকে সাহায্য করা, পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ, রমজানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ফ্রিতে ইফতার বিতরণ এবং এলাকা জুড়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জনবান্ধব নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর
১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
আরও পড়ুন

সম্প্রতি সারাদেশে বিএনপি ঘোষিত কর্মসূচিতে শেরেবাংলা নগর ও ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০–৪০০ নেতাকর্মী নিয়ে ৬০ ফিট, পর্যটন ভবন, নির্বাচন কমিশন, পাসপোর্ট অফিস, পরিকল্পনা মন্ত্রণালয় ও চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র জুড়ে বিশাল প্রতিরোধ শোডাউন ও সতর্ক পাহারা দিয়ে নিজের বিশাল সাংগঠনিক ক্ষমতার শক্ত প্রমাণ দেন।

দীর্ঘদিনের রক্ত, ঘাম ও সততার মূল্যায়ন প্রসঙ্গে মিন্টু ইতিপূর্বে তৃণমূলের অন্তর্দাহ প্রকাশ করে বলেন, ত্যাগীদের সঠিক মূল্যায়ন না হলে তৃণমূল কর্মীরা নীরবে হারিয়ে যাবে। কেন্দ্রীয় ও সিনিয়র নেতাদের মতে, মহানগর পশ্চিম ছাত্রদলে তৃণমূল কর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে অধিকতর সুশৃঙ্খল করতে রাজপথের পরীক্ষিত নেতা রাজা আহমেদ মিন্টুর কোনো বিকল্প নেই।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন