বিনোদন জগতে সুনিপুণ অভিনয়ে জন্য ধ্রুব মিউজিক স্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫ পান অভিনেতা শামীম জামান। তার অভিনীত জনপ্রিয় ‘হাড়কিপ্টে’ নাটকের জন্য শামীম জামান কে সেরা অভিনেতা হিসেবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি- আয়োজিত ১৩ মে শুক্রবার ২০১৬ বিকেল ৫ টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় । নান্দনিকতার স্ব-স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত , মঞ্চ, নৃত্য ও বিজ্ঞাপনচিত্র সহ বিভিন্ন বিভাগে গুনি তারকা ও কলাকুশলীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মজিবুল হক মুজিব (এমপি) বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন সিকদার (এমপি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ধ্রুব মিউজিক স্টেশনের কন্ঠ শিল্পী দ্রব্য গুহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার সেই সাথে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই পুরস্কার পেয়ে অভিনেতা শামীম জামান বলেন অনেক গুণী শিল্পীদের মাঝে এই পুরস্কারটি পেয়ে আমি খুবই আনন্দিত । তবে একজন অভিনেতা হিসেবে দর্শক আমাকে যে কতটা ভালোবাসে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তারপরেও এ ধরনের স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা যোগায় এবং দায়িত্ব বাড়িয়ে দেয়। অ্যাওয়ার্ড এ সেরা পুরুষ্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

নিজস্ব প্রতিবেদকঃ 















