ঢাকার কারওয়ান বাজারস্থ টিসিবি ভবনের ৭ম তলায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনস্থ পরিদপ্তর রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস (আরজেএসসি) যেখানে লিমিটেড কোম্পানী, পার্টনারশিপ ফার্ম, সোসাইটি ইত্যাদি রেজিষ্ট্রেশন করা হয়| অত্র পরিদপ্তরের সাবেক রেজিষ্ট্রার, মিজানুর রহমান (এনডিসি) অতিরিক্ত সচিব, পরবর্তীতে সচিব হিসেবে অবসরপ্রাপ্ত এর বিরুদ্ধে ভয়াবহ ঘুষ- দুর্নীতির তদন্তে নেমেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)|
দুদক প্রধান কার্যালয়, ঢাকা এর সহকারি পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মোঃ ইসমাইল হোসেন কর্তৃক স্বাক্ষরিত স্বারক নং ০০.০১.০০০০.৫০২.০১.০৭০.২৫/২৮০১১ তারিখ ২১/০৭/২০২৬ ইং এর মাধ্যমে পাঠানো নোটিশে মিজানুর রহমান এনডিসি, সাবেক নিবন্ধক (অতিরিক্ত সচিব) যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি), ঢাকা ও আরজেএসসির অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়| অত্র নোটিশে সাবেক রেজিষ্ট্রার এর পিএ মোঃ তাজুল ইসলাম সাবেক- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বর্তমানে- এক্সামিনার অব অ্যাকাউন্টস কে গত ২৩/০৭/২০২৬ ইং তারিখে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়|
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, আরজেএসসির প্রত্যেকটি ফাইলের বিপরীতে মোটা অংকের ঘুষ না দিলে এ অফিসের ফাইল বছরের পর বছর ধরে পাস হয় না| ২০২৪ ইং সালের প্রথম দিকে মিজানুর রহমান (এনডিসি) আরজেএসসি অফিসে যোগদানের পর থেকে অফিসটিতে ঘুষ – দূর্ণীতির মাত্রা চরম আকার ধারণ করে| অভিযোগ রয়েছে, টাউট-দালালদের সাথে আতাঁত করে মিজানুর রহমান, হাজার হাজার ডিভিসি ফেল এমন কোম্পানীর ফাইল বেআইনীভাবে রেকর্ডভুক্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে|
পিএ তাজুল ইসলাম, মিজানুর রহমানের সকল কুকুর্মের সাথে সরাসরি জড়িত ছিল এবং ঘুষ দূর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে বলে জানা যায়| মিজানুর রহমান এর সময়ে আরজেএসসি অফিসে বহিরাগত দালাল শ্রেণীর লোকেদের দৌরাত্ম অনেক বেড়ে গিয়েছিল যার ধারাবাহিকতা বর্তমান রেজিষ্ট্রার, অতিরিক্ত সচিব নূরুন্নবী কবিরের সময়কালেও পরিলক্ষিত হয়|
বর্তমান রেজিষ্ট্রার, অতিরিক্ত সচিব নূরুন্নবী কবিরের বিরুদ্ধেও ভয়াবহ রকমের ঘুষ দূর্নীতির অভিযোগ রয়েছে| আরজেএসসিতে প্রাকটিসরত আইনজীবী ও স্টেক হোল্ডাররা সাবেক রেজিষ্ট্রার মিজানুর রহমান ও আরজেএসসির দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে দুদকসহ বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেছেন|
