নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন সংগীতশিল্পী ও সুরকার তামিম ইসলাম। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দুটি নতুন দ্বৈত গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ‘সেরা কণ্ঠ’-এর দুই ফাইনালিস্ট মারুফা তৃষা ও নুশিন আদিবা।
গান দুটির শিরোনাম ‘প্রার্থনা’ ও ‘ভাঙা মন’। গান দুটি লিখেছেন তরুণ গীতিকার জুবায়ের হোসাইন। সুর ও সংগীত পরিচালনা করেছেন তামিম ইসলাম নিজেই। তাঁর নিজের ইউটিউব চ্যানেলে গান দুটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
নতুন গান দুটি প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, “খুব যত্ন ও পরিশ্রম দিয়ে গানগুলো করেছি। আদিবা ও তৃষা দুজনেরই কণ্ঠ দারুণ। খুব সুন্দর গেয়েছেন তাঁরা। জুবায়েরের লেখনী আমার ভীষণ পছন্দ হয়েছে। তাঁর কথায় আরও কিছু গান আসবে।”

বিনোদন হালচাল প্রতিবেদক, ঢাকাঃ 










