English
ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
সর্বশেষ সংবাদ
Logo আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে প্রশংসায় ভাসলেন তাসনিম আনিকা Logo নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন Logo কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও Logo মুক্তি পেল দেশের প্রথম এআই নির্মিত ওয়েব সিরিজ ‘উমর’ Logo চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে সিনথিয়ার Logo আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতায় নতুন অধ্যায়; বাকুতে বাংলাদেশের একমাত্র সাংবাদিক জাবেদ আলী Logo আসছে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাসের ‘না বলা গল্প’ Logo তানবীর হাসানের নতুন সিনেমা ‘যাযাবর’ Logo স্বামী-সন্তান জেলে, টুঙ্গিপাড়ায় সেই সুযোগে ওয়াইফাইয়ের ক্যাবল চুরির অভিযোগ

কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৪:০৫:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৮ সংবাদটি দেখা হয়েছে

কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সংগীতাঙ্গনে নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কান্তারপল্লী মিউজিক’। প্রথম প্রকাশনা হিসেবে প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে ‘আমার নাই ঘরবাড়ি’ শিরোনামের একটি গান।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে গান প্রকাশ, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলার সূচনা হয়।

কান্তারপল্লী মিউজিকের প্রথম গান ‘আমার নাই ঘরবাড়ি’র কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফয়েজ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটির উদ্যোগ নিয়েছেন এস এম করিম। গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহর সহযোগিতায় গানটি পূর্ণতা পেয়েছে।

প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক এমএম ইউনুসুর রহমান; গীতিকার নীহার আহমেদ, সোহাগ ওয়াজিউল্লাহ, রবিউল ইসলাম রবি, শেখ আলমাছ ও মোহাম্মদ লিটন; কণ্ঠশিল্পী ফয়েজ ও সোহেল সামি; কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাফিজ বাউলা এবং এস কে সাগর শান; সংগীত পরিচালক আহমেদ সজীব ও মারুফ চৌধুরী; ভিডিও নির্মাতা এস এম করিম এবং সিনেমাটোগ্রাফার এসকে আসফিসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা কান্তারপল্লী মিউজিকের নতুন পথচলাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।

গীতিকার সাইফুল বারীর উদ্যোগে প্রতিষ্ঠিত কান্তারপল্লী মিউজিকের লক্ষ্য বাংলা গানের বিকাশে ভূমিকা রাখা, নতুন প্রতিভাবান শিল্পী ও সংগীতসংশ্লিষ্টদের কাজের সুযোগ তৈরি এবং মানসম্মত মৌলিক গান প্রকাশ করা।

সাইফুল বারী জানান, সংগীতের প্রতি ভালোবাসা এবং বাংলা গানের জন্য কাজ করার প্রত্যয় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কান্তারপল্লী মিউজিকের মাধ্যমে নতুন ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করার পাশাপাশি শ্রোতাদের ভালো মানের গান উপহার দিতে চান তিনি।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলা সংগীতাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছে কান্তারপল্লী মিউজিক।

প্রতিবেদকের বিস্তারিত

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে প্রশংসায় ভাসলেন তাসনিম আনিকা

কান্তারপল্লী মিউজিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত সময় ০৪:০৫:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সংগীতাঙ্গনে নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কান্তারপল্লী মিউজিক’। প্রথম প্রকাশনা হিসেবে প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে ‘আমার নাই ঘরবাড়ি’ শিরোনামের একটি গান।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে গান প্রকাশ, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলার সূচনা হয়।

কান্তারপল্লী মিউজিকের প্রথম গান ‘আমার নাই ঘরবাড়ি’র কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফয়েজ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটির উদ্যোগ নিয়েছেন এস এম করিম। গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহর সহযোগিতায় গানটি পূর্ণতা পেয়েছে।

সম্পর্কিত খবর
আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে প্রশংসায় ভাসলেন তাসনিম আনিকা
আরও পড়ুন

প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক এমএম ইউনুসুর রহমান; গীতিকার নীহার আহমেদ, সোহাগ ওয়াজিউল্লাহ, রবিউল ইসলাম রবি, শেখ আলমাছ ও মোহাম্মদ লিটন; কণ্ঠশিল্পী ফয়েজ ও সোহেল সামি; কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাফিজ বাউলা এবং এস কে সাগর শান; সংগীত পরিচালক আহমেদ সজীব ও মারুফ চৌধুরী; ভিডিও নির্মাতা এস এম করিম এবং সিনেমাটোগ্রাফার এসকে আসফিসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা কান্তারপল্লী মিউজিকের নতুন পথচলাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।

গীতিকার সাইফুল বারীর উদ্যোগে প্রতিষ্ঠিত কান্তারপল্লী মিউজিকের লক্ষ্য বাংলা গানের বিকাশে ভূমিকা রাখা, নতুন প্রতিভাবান শিল্পী ও সংগীতসংশ্লিষ্টদের কাজের সুযোগ তৈরি এবং মানসম্মত মৌলিক গান প্রকাশ করা।

সাইফুল বারী জানান, সংগীতের প্রতি ভালোবাসা এবং বাংলা গানের জন্য কাজ করার প্রত্যয় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কান্তারপল্লী মিউজিকের মাধ্যমে নতুন ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করার পাশাপাশি শ্রোতাদের ভালো মানের গান উপহার দিতে চান তিনি।

নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলা সংগীতাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছে কান্তারপল্লী মিউজিক।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন