English
ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নবীন মডেলদের আত্মপ্রকাশের সুযোগ দিচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক’

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০২:৫৬:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ সংবাদটি দেখা হয়েছে

নবীন মডেলদের আত্মপ্রকাশের সুযোগ দিচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক’

বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রির তরুণ প্রতিভাদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক’। দেশের নবীন ও প্রবীণ ফ্যাশনপ্রেমীরা এখানে নিজেদের সৃজনশীলতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমন হোসাইন।

তিনি বলেন, বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি নতুনদের শেখার, আত্মপ্রকাশের এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিত করার একটি দরজা।

এই বছর রানওয়ে শো-এর বিচারক প্যানেলে ছিলেন দেশের ফ্যাশন অঙ্গনের জনপ্রিয় মুখ ও কোরিওগ্রাফাররা। তাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, সৈয়দ রুমা, মারিয়া কিসপট্টা, আজাদ ফারহানা লিমি, সুমন হোসাইন, সুমনা সুমি ও সোহান করিম। তাদের অভিজ্ঞতা ও রুচিশীল মূল্যায়নের মাধ্যমে নতুনরা পেয়েছে আত্মবিশ্বাস এবং দিকনির্দেশনা।

ফ্যাশন রানওয়ে শোটি শুধুমাত্র গ্ল্যামারের প্রতীক নয়, বরং নতুন প্রজন্মকে গড়ে তোলার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণদের স্বপ্নকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিষয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

নবীন মডেলদের আত্মপ্রকাশের সুযোগ দিচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক’

প্রকাশিত সময় ০২:৫৬:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রির তরুণ প্রতিভাদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করেছে ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক’। দেশের নবীন ও প্রবীণ ফ্যাশনপ্রেমীরা এখানে নিজেদের সৃজনশীলতা এবং প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুমন হোসাইন।

তিনি বলেন, বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি নতুনদের শেখার, আত্মপ্রকাশের এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিত করার একটি দরজা।

এই বছর রানওয়ে শো-এর বিচারক প্যানেলে ছিলেন দেশের ফ্যাশন অঙ্গনের জনপ্রিয় মুখ ও কোরিওগ্রাফাররা। তাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, সৈয়দ রুমা, মারিয়া কিসপট্টা, আজাদ ফারহানা লিমি, সুমন হোসাইন, সুমনা সুমি ও সোহান করিম। তাদের অভিজ্ঞতা ও রুচিশীল মূল্যায়নের মাধ্যমে নতুনরা পেয়েছে আত্মবিশ্বাস এবং দিকনির্দেশনা।

সম্পর্কিত খবর
আমি ফ্যাশন ছাড়ব না কোনোদিন
আরও পড়ুন

ফ্যাশন রানওয়ে শোটি শুধুমাত্র গ্ল্যামারের প্রতীক নয়, বরং নতুন প্রজন্মকে গড়ে তোলার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তরুণদের স্বপ্নকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন