English
ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সুমন হোসেনের তত্ত্বাবধানে ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক অনুষ্ঠিত

ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক অনুষ্ঠিত

ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক’। অনুষ্ঠানটির আয়োজন করে ইন্টারন্যাশনাল স্টুডিও এজেন্সি ভিসাজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্ডেক্স গ্রুপের সিইও সফিউল্লাহ আল মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইলর মিলানো’র প্রতিষ্ঠাতা ও সিইও মি. পাউলো আনজাগী এবং বাংলাদেশের গর্ব, সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ড. ফাহিম কে সুফি।

এছাড়াও উপস্থিত ছিলেন করতোয়া গ্রুপের কর্ণধার আকিল আহাদ, ফেন্সি কনসেপ্টের পরিচালক ও সিইও অলি আহাদ, ফ্যাশন ডিজাইনার সামাহ হায়দার এবং ইভেন্ট পার্টনার গ্লোবালবিজের সিইও মি. মোন্তাকিম চৌধুরী।

অনুষ্ঠানে মেকওভার পার্টনার ছিল Blush by Farah Khan, অ্যাসোসিয়েট পার্টনার ছিল Fancy Beauty Concept, এস্থেটিক পার্টনার হিসেবে ছিল ইম্পালস হাসপাতাল, এবং ফটোগ্রাফি পার্টনার ছিল Sakin Photography।

রানওয়েতে ক্যাটওয়াক করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা (কোরিয়ান মার্টের কালেকশনে), সামিরা খান মাহী (ফেন্সির কালেকশনে), সিমন্তী সৌমি (ডেইজি ডুর কালেকশনে) ও সামায়রা আফরিন (কালার লাইফের কালেকশনে)। তাদের সঙ্গে অংশ নেন আরও প্রায় ৫০ জন মডেল।

রানওয়ের ডিরেক্টর ও আয়োজক, ফ্যাশন ফটোগ্রাফার জানান— “বাংলাদেশের ফ্যাশন উদ্যোক্তাদের একই প্ল্যাটফর্মে এনে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যেই এই আয়োজন। এতে করে কম বাজেটেও ডিজাইনাররা তাঁদের সৃষ্টিগুলো উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিন ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি, তাই প্রতিভাবান ডিজাইনার ও মডেলদের প্রোমোট করাকে নিজের দায়িত্ব মনে করি।”

এবারের আয়োজনে ১৬টি ফ্যাশন ব্র্যান্ড অংশ নেয়। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, আগামী আয়োজনে ২০টিরও বেশি ফ্যাশন ব্র্যান্ডকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

সুমন হোসেনের তত্ত্বাবধানে ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক অনুষ্ঠিত

প্রকাশিত সময় ০১:৫৭:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ইনডেক্স কেয়ার বাংলাদেশ ফ্যাশন উইক’। অনুষ্ঠানটির আয়োজন করে ইন্টারন্যাশনাল স্টুডিও এজেন্সি ভিসাজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্ডেক্স গ্রুপের সিইও সফিউল্লাহ আল মুনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইলর মিলানো’র প্রতিষ্ঠাতা ও সিইও মি. পাউলো আনজাগী এবং বাংলাদেশের গর্ব, সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ড. ফাহিম কে সুফি।

এছাড়াও উপস্থিত ছিলেন করতোয়া গ্রুপের কর্ণধার আকিল আহাদ, ফেন্সি কনসেপ্টের পরিচালক ও সিইও অলি আহাদ, ফ্যাশন ডিজাইনার সামাহ হায়দার এবং ইভেন্ট পার্টনার গ্লোবালবিজের সিইও মি. মোন্তাকিম চৌধুরী।

সম্পর্কিত খবর
আমি ফ্যাশন ছাড়ব না কোনোদিন
আরও পড়ুন

অনুষ্ঠানে মেকওভার পার্টনার ছিল Blush by Farah Khan, অ্যাসোসিয়েট পার্টনার ছিল Fancy Beauty Concept, এস্থেটিক পার্টনার হিসেবে ছিল ইম্পালস হাসপাতাল, এবং ফটোগ্রাফি পার্টনার ছিল Sakin Photography।

রানওয়েতে ক্যাটওয়াক করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা (কোরিয়ান মার্টের কালেকশনে), সামিরা খান মাহী (ফেন্সির কালেকশনে), সিমন্তী সৌমি (ডেইজি ডুর কালেকশনে) ও সামায়রা আফরিন (কালার লাইফের কালেকশনে)। তাদের সঙ্গে অংশ নেন আরও প্রায় ৫০ জন মডেল।

রানওয়ের ডিরেক্টর ও আয়োজক, ফ্যাশন ফটোগ্রাফার জানান— “বাংলাদেশের ফ্যাশন উদ্যোক্তাদের একই প্ল্যাটফর্মে এনে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যেই এই আয়োজন। এতে করে কম বাজেটেও ডিজাইনাররা তাঁদের সৃষ্টিগুলো উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। দীর্ঘদিন ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি, তাই প্রতিভাবান ডিজাইনার ও মডেলদের প্রোমোট করাকে নিজের দায়িত্ব মনে করি।”

এবারের আয়োজনে ১৬টি ফ্যাশন ব্র্যান্ড অংশ নেয়। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, আগামী আয়োজনে ২০টিরও বেশি ফ্যাশন ব্র্যান্ডকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন