English
ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

আসছে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাসের ‘না বলা গল্প’

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাসের দ্বৈত কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘না বলা গল্প’। আগামী ৫ নভেম্বর গানটি প্রকাশের কথা রয়েছে।

জানা গেছে, মোমিন বিশ্বাসের ভিভিও এবং এসএএমএম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম। সুর করেছেন জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোমিন বিশ্বাস বলেন, ‘ছোটবেলায়, যখন গান শেখাও শুরু করিনি, তখন থেকেই পরম শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখতাম। তিনি আমার প্রাণের শিল্পী। তাঁর সঙ্গে ষষ্ঠবারের মতো দ্বৈত গান গাওয়ার সুযোগ পাওয়া আমার শিল্পীজীবনের পরম প্রাপ্তি। আশা করি, বাংলা গানের শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করবেন।’

সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের বাইরে ভীষণ রোমান্টিক একটি গান করলাম। মোমিনকে আমি ভীষণ স্নেহ করি। ও সব সময়ই ভালো গায়। ওর গায়কির নিজস্বতা আমাকে মুগ্ধ করে। গানটি ভীষণ মেলোডিয়াস হয়েছে। গীতিকার সামছুল আলম চমৎকার লিখেছেন, আর রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি, সবার ভালো লাগবে।’

গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম বলেন, ‘সাবিনা ইয়াসমিন আমাদের বাংলা গানের মহান একজন শিল্পী। বাংলা গানকে তিনি তাঁর আবেগী গায়কী দিয়ে সমৃদ্ধ করেছেন। তাঁর জন্য গান লিখতে পারা যেকোনো গীতিকারের জন্য বিরাট একটি পাওয়া।’

সুরকার রাজেশ ঘোষ বলেন, ‘অনেক দিন পর আমাদের দিকপাল শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্য গান করার সুযোগ হলো। আমরা গর্বিত, আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন। এই গানে তাঁর গায়কী নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। মোমিন বিশ্বাসও চমৎকার গেয়েছেন। গানটি নিয়ে আমিও ভীষণভাবে আশাবাদী।’

এদিকে গানটির মিউজিক ভিডিওতেও থাকছে বিশেষ চমক। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও নূঝহাত সাওম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়।

প্রতিবেদকের বিস্তারিত

আসছে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাসের ‘না বলা গল্প’

প্রকাশিত সময় ০৫:৪৮:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাসের দ্বৈত কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে নতুন গান ‘না বলা গল্প’। আগামী ৫ নভেম্বর গানটি প্রকাশের কথা রয়েছে।

জানা গেছে, মোমিন বিশ্বাসের ভিভিও এবং এসএএমএম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম। সুর করেছেন জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোমিন বিশ্বাস বলেন, ‘ছোটবেলায়, যখন গান শেখাও শুরু করিনি, তখন থেকেই পরম শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখতাম। তিনি আমার প্রাণের শিল্পী। তাঁর সঙ্গে ষষ্ঠবারের মতো দ্বৈত গান গাওয়ার সুযোগ পাওয়া আমার শিল্পীজীবনের পরম প্রাপ্তি। আশা করি, বাংলা গানের শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করবেন।’

সম্পর্কিত খবর
তানবীর হাসানের নতুন সিনেমা ‘যাযাবর’
আরও পড়ুন

সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের বাইরে ভীষণ রোমান্টিক একটি গান করলাম। মোমিনকে আমি ভীষণ স্নেহ করি। ও সব সময়ই ভালো গায়। ওর গায়কির নিজস্বতা আমাকে মুগ্ধ করে। গানটি ভীষণ মেলোডিয়াস হয়েছে। গীতিকার সামছুল আলম চমৎকার লিখেছেন, আর রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি, সবার ভালো লাগবে।’

গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম বলেন, ‘সাবিনা ইয়াসমিন আমাদের বাংলা গানের মহান একজন শিল্পী। বাংলা গানকে তিনি তাঁর আবেগী গায়কী দিয়ে সমৃদ্ধ করেছেন। তাঁর জন্য গান লিখতে পারা যেকোনো গীতিকারের জন্য বিরাট একটি পাওয়া।’

সুরকার রাজেশ ঘোষ বলেন, ‘অনেক দিন পর আমাদের দিকপাল শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্য গান করার সুযোগ হলো। আমরা গর্বিত, আমাদের একজন সাবিনা ইয়াসমিন আছেন। এই গানে তাঁর গায়কী নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। মোমিন বিশ্বাসও চমৎকার গেয়েছেন। গানটি নিয়ে আমিও ভীষণভাবে আশাবাদী।’

এদিকে গানটির মিউজিক ভিডিওতেও থাকছে বিশেষ চমক। এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও নূঝহাত সাওম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন