English
ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

তানবীর হাসানের নতুন সিনেমা ‘যাযাবর’

তানবীর হাসানের নতুন সিনেমা ‘যাযাবর’

চলচ্চিত্র নির্মাণের প্রতি প্রবল আগ্রহ ও নানা প্রতিকূলতা পেরিয়ে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করছেন তরুণ নির্মাতা তানবীর হাসান। ২০২৫ সালের শুরুতে মুক্তি পাওয়া ‘মধ্যবিত্ত’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তাঁর। প্রথম সিনেমা নির্মাণ করতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়লেও নিজের স্বপ্ন থেকে সরে দাঁড়াননি তিনি। এমনকি সিনেমাটি নির্মাণের জন্য নিজের জমি ও স্ত্রীর স্বর্ণালংকার পর্যন্ত বিক্রি করতে হয়েছিল তাঁকে। এবার নতুন সিনেমা ‘যাযাবর’ নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা।

তানবীর হাসানের পরিচালনায় ‘মধ্যবিত্ত’ সিনেমাটি ২০২৫ সালের ৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করেন তিনি। এমনকি সিনেমার একটি গানের সুর ও গীতিকার হিসেবেও কাজ করেছেন এই নির্মাতা। সেন্সর বোর্ডের বিভিন্ন জটিলতা ও সংশোধনের নির্দেশনা পেরিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকমহলে প্রশংসা অর্জন করে। এতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা মাসুম আজিজসহ আরও অনেকে।

প্রথম সিনেমার পর এবার তানবীর হাসান নির্মাণ করছেন ‘যাযাবর’। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমাটির প্রথম লটের শুটিং ইতিমধ্যে দুর্গম গহিন জঙ্গলে সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করছেন সজল নূর, ভাবনা, ইভান সাইর, ক্যামেলিয়া রাঙা, সাদমান সামীর, শেখ চাঁদনী, সৌরভ ফারসি, পাপ্পু, রানা, ওমর মালিক, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ওমর সানী, শিবা শানু, কমল ও শরীফ চৌধুরীসহ আরও অনেকে।

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য ও গানের শুটিং। বাকি অংশের কাজ ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

এর আগে রাজ রিপা ও শিশির সরদারকে প্রধান চরিত্রে নিয়ে ‘মৃত্যু ১৯’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তানবীর হাসান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জমকালো মহরতের আয়োজনও করেছিলেন তিনি। তবে নানা সংকটের কারণে শেষ পর্যন্ত সিনেমাটির নির্মাণকাজ আর এগোয়নি।

‘মৃত্যু ১৯’ নির্মাণের উদ্যোগ থেমে গেলেও ‘মধ্যবিত্ত’ দিয়ে নিজের নির্মাণযাত্রা শুরু করেছেন তানবীর হাসান। এবার ‘যাযাবর’ নিয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন এই সিনেমার মাধ্যমে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

প্রতিবেদকের বিস্তারিত

তানবীর হাসানের নতুন সিনেমা ‘যাযাবর’

প্রকাশিত সময় ০৫:৩২:০২ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২৬

সম্পর্কিত খবর
আসছে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাসের ‘না বলা গল্প’
আরও পড়ুন

পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্য ও গানের শুটিং। বাকি অংশের কাজ ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

এর আগে রাজ রিপা ও শিশির সরদারকে প্রধান চরিত্রে নিয়ে ‘মৃত্যু ১৯’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তানবীর হাসান। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জমকালো মহরতের আয়োজনও করেছিলেন তিনি। তবে নানা সংকটের কারণে শেষ পর্যন্ত সিনেমাটির নির্মাণকাজ আর এগোয়নি।

‘মৃত্যু ১৯’ নির্মাণের উদ্যোগ থেমে গেলেও ‘মধ্যবিত্ত’ দিয়ে নিজের নির্মাণযাত্রা শুরু করেছেন তানবীর হাসান। এবার ‘যাযাবর’ নিয়ে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন এই সিনেমার মাধ্যমে দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন