English
ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নাজনীন হাসান খানের নতুন নাটক ‘ভালোবাসার মায়া’

কখনো প্রেম সাহস জোগায়, কখনো তৈরি করে ভুল বোঝাবুঝি। আবার কখনো অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে বদলে যায় জীবনের গতিপথ। প্রেম, ছলনা ও পারিবারিক সিদ্ধান্তের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান।

নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইনসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, “প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ‘ভালোবাসার মায়া’ নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি।”

হাস্যরস, প্রেম, ছদ্মবেশ ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত নাটক ‘ভালোবাসার মায়া’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

প্রতিবেদকের বিস্তারিত

জনপ্রিয় সংবাদ

নাজনীন হাসান খানের নতুন নাটক ‘ভালোবাসার মায়া’

প্রকাশিত সময় ০৮:০৮:০৪ অপরাহ্ণ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কখনো প্রেম সাহস জোগায়, কখনো তৈরি করে ভুল বোঝাবুঝি। আবার কখনো অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে বদলে যায় জীবনের গতিপথ। প্রেম, ছলনা ও পারিবারিক সিদ্ধান্তের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান।

নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইনসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, “প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ‘ভালোবাসার মায়া’ নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি।”

সম্পর্কিত খবর
দুই একক নাটকে সোনিয়া লাজুক
আরও পড়ুন

হাস্যরস, প্রেম, ছদ্মবেশ ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত নাটক ‘ভালোবাসার মায়া’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন