English
ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

রাজধানীতে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

ঢাকা: “নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়”— এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর মতিঝিলের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ২০২৫।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। সঞ্চালনায় ছিলেন গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অব.) ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। উদ্বোধক হিসেবে ছিলেন চলচ্চিত্র নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনোয়ার উজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহ-সভাপতি হেলাল উদ্দিন সিকদার, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, ডা. ইয়াসিন আলী, জিসাস সভাপতি নাহিদ গুলনার ইভাসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লায়ন ইমরান হোসেন আকাশ।
এসময় ১৯৩ বার রক্তদান করে বিশ্বে বিশেষ স্বীকৃতি অর্জনের জন্য সম্মাননা দেওয়া হয় মো. জাবেদ নাসিমকে। এছাড়া মানবিক ব্যক্তি লায়ন এ এইচ রোমিও এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তসলিম হাসানসহ আরও কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও নারী অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধক ডি এ তায়েব বলেন, “এ ধরনের মানবিক অনুষ্ঠানে সমাজের প্রকৃত মানুষদের দেখা যায়। পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সাধারণ মানুষের পক্ষে কথা বলবে—আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি।”

সভাপতি কামরুল কায়েস চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য মানুষের অধিকার রক্ষা করা। পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিটি সদস্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে—কারণ নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আরও দূর এগিয়ে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

রাজধানীতে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশিত সময় ০৪:৫৮:১৮ অপরাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ঢাকা: “নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়”— এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর মতিঝিলের একটি স্বনামধন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা ২০২৫।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। সঞ্চালনায় ছিলেন গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব (অব.) ও মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। উদ্বোধক হিসেবে ছিলেন চলচ্চিত্র নায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব।

সম্পর্কিত খবর
মিজাফ স্টার অ্যাওয়ার্ড পেলেন গোলাম শাহরিয়ার কবীর
আরও পড়ুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনোয়ার উজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহ-সভাপতি হেলাল উদ্দিন সিকদার, চলচ্চিত্র প্রযোজক মাহবুবা শাহরীন, ডা. ইয়াসিন আলী, জিসাস সভাপতি নাহিদ গুলনার ইভাসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লায়ন ইমরান হোসেন আকাশ।
এসময় ১৯৩ বার রক্তদান করে বিশ্বে বিশেষ স্বীকৃতি অর্জনের জন্য সম্মাননা দেওয়া হয় মো. জাবেদ নাসিমকে। এছাড়া মানবিক ব্যক্তি লায়ন এ এইচ রোমিও এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তসলিম হাসানসহ আরও কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও নারী অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধক ডি এ তায়েব বলেন, “এ ধরনের মানবিক অনুষ্ঠানে সমাজের প্রকৃত মানুষদের দেখা যায়। পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সাধারণ মানুষের পক্ষে কথা বলবে—আমি সবসময় এমন উদ্যোগের পাশে আছি।”

সভাপতি কামরুল কায়েস চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য মানুষের অধিকার রক্ষা করা। পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিটি সদস্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে—কারণ নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আরও দূর এগিয়ে যাবে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন