Author: নিহাল খান, রাজশাহী প্রতিনিধিঃ

কথাসাহিত্যে অবদানের স্বীকৃতি : ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ পেলেন শামীমা নাইস নিহাল খান : ​কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবি কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬’ পেয়েছেন কথাসাহিত্যিক শামীমা নাইস। বাংলাদেশের স্বাধীনতার চেতনায় লালিত অরাজনৈতিক সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘স্বাধীনতা সংসদ’ রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত আয়োজক ও বক্তারা কথাসাহিত্যে শামীমা নাইসের বিশেষ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ​প্রকৃতি ও জীবনের কবি হিসেবে পরিচিত শামীমা নাইস তাঁর সাহিত্যকর্মে মানবিক বোধ, প্রেম, প্রকৃতি ও সমকালীন বাস্তবতাকে নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। তাঁর লেখনীতে অনুভূতির গভীরতা ও শব্দের শিল্পিত ব্যবহার পাঠকদের হৃদয়ে এক স্বতন্ত্র আবেদন সৃষ্টি করেছে। ​এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শামীমা নাইস নিজে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘সাম্যবাদী’ কবিতাটি আবৃত্তি করে শোনান। পুরস্কার গ্রহণের পর আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “সাহিত্য মানুষের ভেতরের আলোকে জাগিয়ে তোলার এক অনন্ত প্রয়াস। এই সম্মাননা আমার লেখালেখির পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।” ​স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহম্মদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা এবং জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীসহ প্রমুখ গুণীজন।
সাহিত্য

কথাসাহিত্যে অবদানের স্বীকৃতি: ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ পেলেন শামীমা নাইস

​কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কবি কাজী নজরুল ইসলাম... Read more.
স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি- লফসের আলোচনায় বক্তারা
সারাদেশ

স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি- লফসের আলোচনায় বক্তারা

তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬১ হাজার... Read more.
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা
সারাদেশ

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও কেক উৎপাদন... Read more.
রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ

রাজশাহীতে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া এলাকায় গাঁজা... Read more.
রাজশাহীতে ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

রাজশাহীতে ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাঘায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে... Read more.
বিয়ের আড়ালে প্রতারণা, রাজশাহীতে কাজী শাওন গ্রেফতার
সারাদেশ

বিয়ের আড়ালে প্রতারণা, রাজশাহীতে কাজী শাওন গ্রেফতার

বিয়ের নামে প্রতারণার অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী... Read more.