English
ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর আয়োজন এবং এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় রবিবার (২৭ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর স্থানীয় সরকার উপপরিচালক মোঃ জাকিউল ইসলাম। এতে রাজশাহীর ১৪টি পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন স্বাগত বক্তব্য রাখেন।তিনি তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন।

সভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী দিনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে তামাক নিয়ন্ত্রণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, অবৈধ বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, স্থানীয় সরকার গাইডলাইন অনুযায়ী পৌরসভাগুলোর নিজস্ব বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের জন্য স্থানীয় সরকার নির্দেশিকার ৮.১ ধারা অনুযায়ী আলাদা লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া।

সভায় এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুপ্তা সুলতানা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।

আলোচকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরদার করবে এবং তামাকমুক্ত রাজশাহী গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা

প্রকাশিত সময় ০৫:১১:০০ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর আয়োজন এবং এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় রবিবার (২৭ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর স্থানীয় সরকার উপপরিচালক মোঃ জাকিউল ইসলাম। এতে রাজশাহীর ১৪টি পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

সভায় লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন স্বাগত বক্তব্য রাখেন।তিনি তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন।

সভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী দিনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে তামাক নিয়ন্ত্রণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, অবৈধ বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, স্থানীয় সরকার গাইডলাইন অনুযায়ী পৌরসভাগুলোর নিজস্ব বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের জন্য স্থানীয় সরকার নির্দেশিকার ৮.১ ধারা অনুযায়ী আলাদা লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া।

সভায় এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুপ্তা সুলতানা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সঞ্চালনায় ছিলেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।

আলোচকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরদার করবে এবং তামাকমুক্ত রাজশাহী গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন