English
ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বড়াইগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ৩

নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় হাসেন আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কয়েন বাজার ও বড়াইগ্রাম থানামোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বনপাড়া থেকে নাবিস্কো কোম্পানির মালামাল নিয়ে কয়েন বাজার যাচ্ছিলেন ভ্যানচালক হাসেন আলী। পথে কয়েন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত হাসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এ ঘটনায় প্রাইভেটকার চালক আহত হন।

অন্যদিকে, প্রায় একই সময়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগতির নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও মালিক আহত হন।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

বড়াইগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ৩

প্রকাশিত সময় ০৩:৪১:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় হাসেন আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কয়েন বাজার ও বড়াইগ্রাম থানামোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বনপাড়া থেকে নাবিস্কো কোম্পানির মালামাল নিয়ে কয়েন বাজার যাচ্ছিলেন ভ্যানচালক হাসেন আলী। পথে কয়েন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত হাসেন আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এ ঘটনায় প্রাইভেটকার চালক আহত হন।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

অন্যদিকে, প্রায় একই সময়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগতির নোহা মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ও মালিক আহত হন।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন