English
ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

কুড়িগ্রামে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৭:৫৯:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬ সংবাদটি দেখা হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুঠি চন্দ্রখানা এলাকার মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

কুড়িগ্রামে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত সময় ০৭:৫৯:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের কুঠি চন্দ্রখানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুঠি চন্দ্রখানা এলাকার মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০)।

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে।

সম্পর্কিত খবর
দূর্নীতির অভিযোগে আরজেএসসির সাবেক রেজিষ্ট্রার মিজানুর রহমান ও পিএ তাজুলকে দুদকে তলব
আরও পড়ুন

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন