English
ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

সাদিয়া লিজার ‘লাল শাড়ি’

সাদিয়া লিজা

বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় নাম সাদিয়া লিজা। লোকসংগীতের প্রতি তার অনুরাগ, কণ্ঠের মাধুর্য ও নিখুঁত উপস্থাপনায় ইতোমধ্যে তিনি শ্রোতামনে আলাদা জায়গা করে নিয়েছেন। তার কণ্ঠে দেশীয় সংস্কৃতি ও মাটির গন্ধ যেন জীবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন আপন মহিমায়।

সম্প্রতি লিজার নতুন গান ‘লাল শাড়ি’ প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম “সাদিয়া লিজা”এ। গানের কথা ও সুর করেছেন মেহেদী হাসান তামজীদ। সংগীত পরিচালনা করেছেন সালমান জাইম এবং ভিডিও নির্মাণ করেছেন এমাদ রহমান।

গানটি নিয়ে শিল্পী সাদিয়া লিজা বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষী ও দর্শকেরা প্রশংসা করছেন। আমি সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য ব্যতিক্রমী কিছু নিয়ে আসতে। ‘লাল শাড়ি’ও তার ব্যতিক্রম নয়।”

দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে চলা সাদিয়া লিজা বর্তমানে টিভি শো ও স্টেজ পারফরম্যান্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

সাদিয়া লিজার ‘লাল শাড়ি’

প্রকাশিত সময় ০৫:০১:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫

বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় নাম সাদিয়া লিজা। লোকসংগীতের প্রতি তার অনুরাগ, কণ্ঠের মাধুর্য ও নিখুঁত উপস্থাপনায় ইতোমধ্যে তিনি শ্রোতামনে আলাদা জায়গা করে নিয়েছেন। তার কণ্ঠে দেশীয় সংস্কৃতি ও মাটির গন্ধ যেন জীবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন আপন মহিমায়।

সম্প্রতি লিজার নতুন গান ‘লাল শাড়ি’ প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশিত হয়েছে তার নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম “সাদিয়া লিজা”এ। গানের কথা ও সুর করেছেন মেহেদী হাসান তামজীদ। সংগীত পরিচালনা করেছেন সালমান জাইম এবং ভিডিও নির্মাণ করেছেন এমাদ রহমান।

গানটি নিয়ে শিল্পী সাদিয়া লিজা বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষী ও দর্শকেরা প্রশংসা করছেন। আমি সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য ব্যতিক্রমী কিছু নিয়ে আসতে। ‘লাল শাড়ি’ও তার ব্যতিক্রম নয়।”

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে চলা সাদিয়া লিজা বর্তমানে টিভি শো ও স্টেজ পারফরম্যান্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন