English
ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’

ঈদে নিলয়-হিমির 'গুড বয় ব্যাড লাক'

ছোট পর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দুজনেই অভিনয় গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আসন্ন ঈদ উপলক্ষে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই জুটি। নাট্যপ্রেমীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা থাকা এই দুজন এবার একসঙ্গে আসছেন এস আর মজুমদার পরিচালিত নাটক “গুড বয় ব্যাড লাক”-এ।

ঈদে ভিন্ন স্বাদের গল্পে তাদের রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ চমক। সমাজ সচেতন ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটির কাহিনি লিখেছেন মুহম্মদ আবু রাজীন। নিলয়- হিমি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন, কচি খন্দকার, ইশতিয়াক আহমেদ রুমেল সহ প্রমুখ।

নাটকে সালাম নামের এক যুবক তার ন্যায়ের লড়াইয়ে জড়িয়ে পড়ে নানা বিপাকে। অন্যদিকে, ক্ষমতার লোভে যুথির বাবা তাকে জোর করে বিয়ে দিতে চায়। এসব নিয়েই গড়ে উঠেছে নাটকের চিত্রনাট্য।

পরিচালক এস আর মজুমদার বলেন, “কমেডির মাধ্যমে সমাজের বাস্তব কিছু দিক যেমন ঘুষ, যৌতুক ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো তুলে ধরেছি। দর্শককে যেমন বিনোদন দেবে, তেমনি ভাবনার খোরাকও দেবে বলে বিশ্বাস।”

“গুড বয় ব্যাড লাক” ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর দেখা যাবে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’

প্রকাশিত সময় ০২:৩১:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দুজনেই অভিনয় গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আসন্ন ঈদ উপলক্ষে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই জুটি। নাট্যপ্রেমীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা থাকা এই দুজন এবার একসঙ্গে আসছেন এস আর মজুমদার পরিচালিত নাটক “গুড বয় ব্যাড লাক”-এ।

ঈদে ভিন্ন স্বাদের গল্পে তাদের রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ চমক। সমাজ সচেতন ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটির কাহিনি লিখেছেন মুহম্মদ আবু রাজীন। নিলয়- হিমি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন, কচি খন্দকার, ইশতিয়াক আহমেদ রুমেল সহ প্রমুখ।

নাটকে সালাম নামের এক যুবক তার ন্যায়ের লড়াইয়ে জড়িয়ে পড়ে নানা বিপাকে। অন্যদিকে, ক্ষমতার লোভে যুথির বাবা তাকে জোর করে বিয়ে দিতে চায়। এসব নিয়েই গড়ে উঠেছে নাটকের চিত্রনাট্য।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

পরিচালক এস আর মজুমদার বলেন, “কমেডির মাধ্যমে সমাজের বাস্তব কিছু দিক যেমন ঘুষ, যৌতুক ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো তুলে ধরেছি। দর্শককে যেমন বিনোদন দেবে, তেমনি ভাবনার খোরাকও দেবে বলে বিশ্বাস।”

“গুড বয় ব্যাড লাক” ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর দেখা যাবে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন