English
ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

টুঙ্গিপাড়ায় চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতি বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার বর্ণি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের রাসেল শেখ নামের এক ব্যক্তি ২০২২ সালে ১৫ বছর মেয়াদী জীবন বীমা গ্রহণ করে। ২০২২ ও ২০২৩ সালে জীবন বীমার সম্পূর্ণ প্রিমিয়াম ৫০ হাজার ২২০ টাকা করে পরিশোধ করেন। কিন্তু ২০২৪ সালে বীমার প্রিমিয়াম সম্পূর্ণ পরিশোধ করতে না পারায় টোকেনের মাধ্যমে ৩৯ হাজার টাকা জমা রাখে। পরবর্তীতে লিখিত আবেদনের মাধ্যমে সেই টাকা ফেরত নিয়ে যায়।
তিনি আরো বলেন, এর কিছুদিন পরে রাসেল শেখ নামের ওই ব্যক্তি জসিম মুন্সী নামের এক কথিত সাংবাদিককে নিয়ে অফিসে এসে ৩৯ হাজার টাকা ফেরত চায়। লিখিত আবেদন ও টাকা বুঝে পাওয়ার প্রমান দেখালেও সাংবাদিক পরিচয়ধারী জসিম মুন্সী আমাকে বকাঝকা করে। এছাড়া মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন টাকা না দিলে দৈনিক আলোর জগত নামে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে মনগড়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জসিম মুন্সী নিজেকে আলোর জগত পত্রিকার প্রতিনিধি দাবি করে বলেন, তিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু কোন চাঁদা দাবি করিনি।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

টুঙ্গিপাড়ায় চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রকাশিত সময় ০১:১৫:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতি বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার বর্ণি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের রাসেল শেখ নামের এক ব্যক্তি ২০২২ সালে ১৫ বছর মেয়াদী জীবন বীমা গ্রহণ করে। ২০২২ ও ২০২৩ সালে জীবন বীমার সম্পূর্ণ প্রিমিয়াম ৫০ হাজার ২২০ টাকা করে পরিশোধ করেন। কিন্তু ২০২৪ সালে বীমার প্রিমিয়াম সম্পূর্ণ পরিশোধ করতে না পারায় টোকেনের মাধ্যমে ৩৯ হাজার টাকা জমা রাখে। পরবর্তীতে লিখিত আবেদনের মাধ্যমে সেই টাকা ফেরত নিয়ে যায়।
তিনি আরো বলেন, এর কিছুদিন পরে রাসেল শেখ নামের ওই ব্যক্তি জসিম মুন্সী নামের এক কথিত সাংবাদিককে নিয়ে অফিসে এসে ৩৯ হাজার টাকা ফেরত চায়। লিখিত আবেদন ও টাকা বুঝে পাওয়ার প্রমান দেখালেও সাংবাদিক পরিচয়ধারী জসিম মুন্সী আমাকে বকাঝকা করে। এছাড়া মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন টাকা না দিলে দৈনিক আলোর জগত নামে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে মনগড়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জসিম মুন্সী নিজেকে আলোর জগত পত্রিকার প্রতিনিধি দাবি করে বলেন, তিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু কোন চাঁদা দাবি করিনি।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন