English
ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমানের স্মরণে টেলিভিশন নাট্যকার সংঘের শোকসভা

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৫:৪৬:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সংবাদটি দেখা হয়েছে

প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমানের স্মরণে টেলিভিশন নাট্যকার সংঘের শোকসভা

বাংলা টেলিভিশন নাটকের প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমান (১৯৮৭-২০২৬)-এর স্মরণে শোকসভা করেছে টেলিভিশন নাট্যকার সংঘ। ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর নিকেতনে টেলিভিশন নাট্যকার সংঘের কনফারেন্স হলে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

নাট্যকার সংঘের নতুন কমিটির সভাপতি শিহাব শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনার মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর তানিন রহমানের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে তানিন রহমানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়। এতে বাংলা নাটকে তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পর্দায় প্রয়াত তানিন রহমানকে দেখে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে টেলিভিশন নাট্যকার সংঘের পক্ষ থেকে প্রয়াত তানিন রহমানের পরিবারের হাতে শোকস্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে নাটক লেখার মাধ্যমে শোবিজ ইন্ডাস্ট্রি ও দর্শকমহলে পরিচিতি লাভ করেন নাট্যকার তানিন রহমান। গত ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শোকসভায় নাট্যপরিচালক মাহমুদুর রহমান হিমি, মাকসুদুর রহমান বিশাল, বান্টি আহমেদ, হাসান রেজাউল, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেলসহ তানিন রহমানের সহকর্মী, ঘনিষ্ঠজন এবং নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রয়াত এই গুণী শিল্পীর জীবন ও কর্ম নিয়ে শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন নাট্যকার সংঘের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকার আফরিন জেসিকা। শোকপত্র পাঠ করেন নাট্যকার মাসুম শাহরিয়ার। আর তানিন রহমানের কর্মময় জীবন নিয়ে ভিডিওচিত্র নির্মাণ করেন নাট্যকার আহমেদ তাওকির।

প্রতিবেদকের বিস্তারিত

প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমানের স্মরণে টেলিভিশন নাট্যকার সংঘের শোকসভা

প্রকাশিত সময় ০৫:৪৬:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলা টেলিভিশন নাটকের প্রখ্যাত চিত্রনাট্যকার তানিন রহমান (১৯৮৭-২০২৬)-এর স্মরণে শোকসভা করেছে টেলিভিশন নাট্যকার সংঘ। ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর নিকেতনে টেলিভিশন নাট্যকার সংঘের কনফারেন্স হলে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

নাট্যকার সংঘের নতুন কমিটির সভাপতি শিহাব শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনার মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর তানিন রহমানের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে তানিন রহমানের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়। এতে বাংলা নাটকে তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পর্দায় প্রয়াত তানিন রহমানকে দেখে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

অনুষ্ঠানের সমাপনী পর্বে টেলিভিশন নাট্যকার সংঘের পক্ষ থেকে প্রয়াত তানিন রহমানের পরিবারের হাতে শোকস্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, এক দশকের বেশি সময় ধরে নাটক লেখার মাধ্যমে শোবিজ ইন্ডাস্ট্রি ও দর্শকমহলে পরিচিতি লাভ করেন নাট্যকার তানিন রহমান। গত ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শোকসভায় নাট্যপরিচালক মাহমুদুর রহমান হিমি, মাকসুদুর রহমান বিশাল, বান্টি আহমেদ, হাসান রেজাউল, নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেলসহ তানিন রহমানের সহকর্মী, ঘনিষ্ঠজন এবং নাট্যাঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রয়াত এই গুণী শিল্পীর জীবন ও কর্ম নিয়ে শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন নাট্যকার সংঘের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকার আফরিন জেসিকা। শোকপত্র পাঠ করেন নাট্যকার মাসুম শাহরিয়ার। আর তানিন রহমানের কর্মময় জীবন নিয়ে ভিডিওচিত্র নির্মাণ করেন নাট্যকার আহমেদ তাওকির।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন