English
ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রথমে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ প্রমূখ‌।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কোটালীপাড়ায় ২০০৩ সালের দিকে একটি মৎস্য প্রজেক্ট শুরু করি। আমার নিজেরও মাছের খামার রয়েছে, সেখান থেকেই আমার সংসার চলে। কিন্তু একটি মহল সবসময় দেশীয় ছোট মাছ ধ্বংস করে যাচ্ছে।

বর্তমানে নাকি লেজার লাইটের মাধ্যমেও শক দিয়েও মাছ ধ্বংস করা হচ্ছে। তাই অনতিবিলম্বে এসব দেশীয় মাছ রক্ষায় উদ্যোগ নিতে হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রতিবেদকের বিস্তারিত

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

প্রকাশিত সময় ০৮:২০:৪০ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রথমে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মৎস্যচাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ প্রমূখ‌।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কোটালীপাড়ায় ২০০৩ সালের দিকে একটি মৎস্য প্রজেক্ট শুরু করি। আমার নিজেরও মাছের খামার রয়েছে, সেখান থেকেই আমার সংসার চলে। কিন্তু একটি মহল সবসময় দেশীয় ছোট মাছ ধ্বংস করে যাচ্ছে।

বর্তমানে নাকি লেজার লাইটের মাধ্যমেও শক দিয়েও মাছ ধ্বংস করা হচ্ছে। তাই অনতিবিলম্বে এসব দেশীয় মাছ রক্ষায় উদ্যোগ নিতে হবে। এজন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন