English
ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বাংলাদেশ-যুক্তরাজ্যের চলচ্চিত্রে সেতুবন্ধন গড়তে চান তাজরুল ইসলাম তাজ

ব্রিটেনের মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ। মিডিয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছেন তিনি। এবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিডিয়া ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তুলতে চান এই নির্মাতা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিল্পী শারমিন শিলাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপ’। এরই মধ্যে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটি। এতে দেশীয় শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক মানের কাজের সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

তাজরুল ইসলাম তাজ জানান, বাংলাদেশি শিল্পীদের প্রতিভা ও সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তিনি আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেশীয় শিল্পীদের নিয়ে আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

তার মতে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের চলচ্চিত্র ও মিডিয়া শিল্পের মধ্যে নিয়মিত সহযোগিতার সুযোগ তৈরি হলে উভয় দেশের শিল্পীরাই উপকৃত হবেন। ‘ট্র্যাপ’-এর মাধ্যমে সেই সৃজনশীল যাত্রার প্রাথমিক পর্ব শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদকের বিস্তারিত

বাংলাদেশ-যুক্তরাজ্যের চলচ্চিত্রে সেতুবন্ধন গড়তে চান তাজরুল ইসলাম তাজ

প্রকাশিত সময় ০৯:২৪:৩১ অপরাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬

ব্রিটেনের মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ। মিডিয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছেন তিনি। এবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিডিয়া ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তুলতে চান এই নির্মাতা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিল্পী শারমিন শিলাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপ’। এরই মধ্যে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটি। এতে দেশীয় শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক মানের কাজের সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

তাজরুল ইসলাম তাজ জানান, বাংলাদেশি শিল্পীদের প্রতিভা ও সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে তিনি আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেশীয় শিল্পীদের নিয়ে আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

তার মতে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের চলচ্চিত্র ও মিডিয়া শিল্পের মধ্যে নিয়মিত সহযোগিতার সুযোগ তৈরি হলে উভয় দেশের শিল্পীরাই উপকৃত হবেন। ‘ট্র্যাপ’-এর মাধ্যমে সেই সৃজনশীল যাত্রার প্রাথমিক পর্ব শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন