English
ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

জমকালো আয়োজনে পর্দা নামল আন্তর্জাতিক বাভাসি’র ১০ম আসর

পর্দা নামল ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম আসরের। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন এবং দ্য ডেইলি সানের মো. জাহিদুল ইসলাম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, নির্মাতা নাজনীন হাসান খান এবং অভিনেতা ও পরিচালক শামীম জামান।

এ বছর দেশ-বিদেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত ও প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মেঘলা পিনারু (‘ব্যাড’), সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন কৌশিক গাঙ্গুলী (‘মেঘের পরে মেঘ’), সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন আদিত্য সন্ন্যাসী (‘দ্য পেনান্স’) এবং সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন নম্রতা রাও (‘রঙ পেন্সিল’)।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, বিচারক, শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত আলাপ-আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো হলরুম। এ সময় নিজেদের ব্যক্তিগত আলাপের পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও মতামত তুলে ধরেন তারা।

বিষয়
প্রতিবেদকের বিস্তারিত

জমকালো আয়োজনে পর্দা নামল আন্তর্জাতিক বাভাসি’র ১০ম আসর

প্রকাশিত সময় ০৮:৫২:০৯ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬

পর্দা নামল ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম আসরের। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন এবং দ্য ডেইলি সানের মো. জাহিদুল ইসলাম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, নির্মাতা নাজনীন হাসান খান এবং অভিনেতা ও পরিচালক শামীম জামান।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

এ বছর দেশ-বিদেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত ও প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মেঘলা পিনারু (‘ব্যাড’), সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন কৌশিক গাঙ্গুলী (‘মেঘের পরে মেঘ’), সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন আদিত্য সন্ন্যাসী (‘দ্য পেনান্স’) এবং সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন নম্রতা রাও (‘রঙ পেন্সিল’)।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, বিচারক, শিল্পী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত আলাপ-আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো হলরুম। এ সময় নিজেদের ব্যক্তিগত আলাপের পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ। চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও মতামত তুলে ধরেন তারা।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন