English
ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নিবন্ধন পেল বাংলাপোস্ট

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৩:৩৯:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৫ সংবাদটি দেখা হয়েছে

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাপোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।

এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলাপোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়। সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদপ্তর।

বাংলাপোস্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’ 

তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি’, বলেন সম্পাদক মাসউদুল হক। 

নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলাপোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ। আছে বিশেষ প্রতিবেদন, বিনোদন, খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতিসহ নানা আয়োজন। সংবাদের পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা পোস্ট। 

দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলাপোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধা মহল দিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয়, এখন ধীরে ধীরে আস্থার শক্ত ভিতের ওপর দাঁড়াচ্ছে পোর্টালটি।

বাংলাপোস্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিজ লিমিটেড (এমপিএল)।

প্রতিবেদকের বিস্তারিত

নিবন্ধন পেল বাংলাপোস্ট

প্রকাশিত সময় ০৩:৩৯:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নিবন্ধন পেল শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাপোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।

এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলাপোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়। সরকার নির্ধারিত ফি জমা দেওয়ার পর নিবন্ধন সনদ ইস্যু করেছে তথ্য অধিদপ্তর।

বাংলাপোস্টের সম্পাদক মাসউদুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’ 

সম্পর্কিত খবর
এশিয়ান টিভির ডিজিটাল টিমে যুক্ত হলেন তরুণ সাংবাদিক আরিফিন মুন
আরও পড়ুন

তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘শুধু সংবাদ প্রকাশেই নয়, মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও আধুনিক ও মানসম্মত কনটেন্ট তৈরির মাধ্যমে এগিয়ে থাকতে চাই। সত্য, বিশ্বাসযোগ্যতা এবং প্রযুক্তিনির্ভর উপস্থাপনাকে সমান গুরুত্ব দিয়ে আমরা পাঠকের পাশে থাকার অঙ্গীকার করছি’, বলেন সম্পাদক মাসউদুল হক। 

নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলাপোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে। মাল্টিমিডিয়া এই পোর্টালে রয়েছে দেশ-বিদেশের প্রতি মুহূর্তের সংবাদ। আছে বিশেষ প্রতিবেদন, বিনোদন, খেলাধুলা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প-সংস্কৃতিসহ নানা আয়োজন। সংবাদের পাশাপাশি লাইভ কাভারেজ, ভিডিও কনটেন্ট ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতায়ও গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা পোস্ট। 

দুই বছরে সংবাদের বস্তুনিষ্ঠতায় বাংলাপোস্ট ছিল অবিচল। এর প্রতিদানও পাঠক ও বোদ্ধা মহল দিয়েছেন। শুধু জনপ্রিয়তা নয়, এখন ধীরে ধীরে আস্থার শক্ত ভিতের ওপর দাঁড়াচ্ছে পোর্টালটি।

বাংলাপোস্টের অর্থায়নে রয়েছে মেহনুর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেহনুর প্রোপার্টিজ লিমিটেড (এমপিএল)।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন