English
ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

শ্রেষ্ঠ নাট্যকারের সম্মাননা পেলেন ফরিদুল ইসলাম রুবেল

নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের ঝুলিতে যুক্ত হলো আরও একটি সম্মাননা। সৃজনশীল নাট্যরচনা ও নাট্যচিন্তার স্বীকৃতিস্বরূপ তিনি এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ নাট্যকার সম্মাননায় ভূষিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৬। দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ফরিদুল ইসলাম রুবেলের হাতে শ্রেষ্ঠ নাট্যকারের সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে ফরিদুল ইসলাম রুবেল বলেন, “প্রতিটি স্বীকৃতিই একজন সৃষ্টিশীল মানুষের পথচলাকে আরও অর্থবহ করে তোলে। এই সম্মাননা আমার কাজের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি আমাকে আরও দায়িত্বশীলভাবে দর্শকের জন্য মানসম্মত নাটক রচনায় অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি, ভালো গল্পই মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। সেই বিশ্বাস নিয়েই সামনে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

দীর্ঘদিন ধরে নাট্যরচনার মাধ্যমে সমসাময়িক সমাজ, পারিবারিক সম্পর্ক এবং মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প তুলে ধরছেন ফরিদুল ইসলাম রুবেল। তাঁর লেখা একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সর্বশেষ এই সম্মাননা তাঁর সৃজনশীল যাত্রায় নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বছর অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, আজিজুল হাকিম, নাদের চৌধুরী, শামীম জামান, আ খ ম হাসান, সজল, নিরব, জয় চৌধুরী, ববি হক, রবি চৌধুরীসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ও আরিফিন রুমির পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং চিত্রনায়ক নিরবসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন।

প্রতিবেদকের বিস্তারিত

শ্রেষ্ঠ নাট্যকারের সম্মাননা পেলেন ফরিদুল ইসলাম রুবেল

প্রকাশিত সময় ০৮:২৪:২৮ অপরাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬

নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের ঝুলিতে যুক্ত হলো আরও একটি সম্মাননা। সৃজনশীল নাট্যরচনা ও নাট্যচিন্তার স্বীকৃতিস্বরূপ তিনি এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ নাট্যকার সম্মাননায় ভূষিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৬। দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ফরিদুল ইসলাম রুবেলের হাতে শ্রেষ্ঠ নাট্যকারের সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে ফরিদুল ইসলাম রুবেল বলেন, “প্রতিটি স্বীকৃতিই একজন সৃষ্টিশীল মানুষের পথচলাকে আরও অর্থবহ করে তোলে। এই সম্মাননা আমার কাজের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। এটি আমাকে আরও দায়িত্বশীলভাবে দর্শকের জন্য মানসম্মত নাটক রচনায় অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি, ভালো গল্পই মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। সেই বিশ্বাস নিয়েই সামনে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।”

দীর্ঘদিন ধরে নাট্যরচনার মাধ্যমে সমসাময়িক সমাজ, পারিবারিক সম্পর্ক এবং মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প তুলে ধরছেন ফরিদুল ইসলাম রুবেল। তাঁর লেখা একাধিক নাটক দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সর্বশেষ এই সম্মাননা তাঁর সৃজনশীল যাত্রায় নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বছর অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, আজিজুল হাকিম, নাদের চৌধুরী, শামীম জামান, আ খ ম হাসান, সজল, নিরব, জয় চৌধুরী, ববি হক, রবি চৌধুরীসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী ও আরিফিন রুমির পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং চিত্রনায়ক নিরবসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন