জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার হঠাৎ ডাউন হয়ে গেছে। ফলে ব্যবহারকারীরা লগইন, মেসেজ আদান-প্রদান ও পোস্ট করতে সমস্যায় পড়ছেন।
শুক্রবার (১২ জুন) রাত ৮টা থেকে এ সমস্যা দেখা দিচ্ছে।
বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা। পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।
ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
