English
ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

গোপালগঞ্জ জেলা থাকছে না ঢাকা বিভাগে!

গোপালগঞ্জ জেলা থাকছে না ঢাকা বিভাগে

দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। প্রস্তাবিত নতুন ‘ফরিদপুর বিভাগ’-এর অন্তর্ভুক্ত হচ্ছে এই জেলাটি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪ সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে। এই সুপারিশ অনুযায়ী ঢাকা বিভাগের পাঁচটি জেলা—গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর নিয়ে এই নতুন বিভাগ গঠিত হবে। এর ফলে গোপালগঞ্জ জেলা তার দীর্ঘদিনের প্রশাসনিক পরিচয় বদলে ঢাকা বিভাগের পরিবর্তে নবগঠিত ফরিদপুর বিভাগের অংশ হিসেবে পরিচিত হবে।

মন্ত্রী জানান, নতুন বিভাগ গঠনের বিষয়টি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) পরবর্তী বৈঠকে এই বিভাগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে। নিকার-এর বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এছাড়া, বিভাগীয় পরিবর্তনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েও বড় ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

এই নতুন বিভাগ গঠিত হলে প্রশাসনিক কাজের জন্য এই অঞ্চলের মানুষকে আর ঢাকামুখী হতে হবে না, যা ওই অঞ্চলের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদকের বিস্তারিত

গোপালগঞ্জ জেলা থাকছে না ঢাকা বিভাগে!

প্রকাশিত সময় ০৩:২৬:২৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিভাগ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। প্রস্তাবিত নতুন ‘ফরিদপুর বিভাগ’-এর অন্তর্ভুক্ত হচ্ছে এই জেলাটি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪ সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে। এই সুপারিশ অনুযায়ী ঢাকা বিভাগের পাঁচটি জেলা—গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর নিয়ে এই নতুন বিভাগ গঠিত হবে। এর ফলে গোপালগঞ্জ জেলা তার দীর্ঘদিনের প্রশাসনিক পরিচয় বদলে ঢাকা বিভাগের পরিবর্তে নবগঠিত ফরিদপুর বিভাগের অংশ হিসেবে পরিচিত হবে।

মন্ত্রী জানান, নতুন বিভাগ গঠনের বিষয়টি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) পরবর্তী বৈঠকে এই বিভাগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে। নিকার-এর বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

এছাড়া, বিভাগীয় পরিবর্তনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থা নিয়েও বড় ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে।

এই নতুন বিভাগ গঠিত হলে প্রশাসনিক কাজের জন্য এই অঞ্চলের মানুষকে আর ঢাকামুখী হতে হবে না, যা ওই অঞ্চলের সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন