টুঙ্গিপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার টুঙ্গিপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সন্ধায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আতির মোড়ের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার বিকাল থেকে অজ্ঞাত মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভাবে আতির মোড় এলাকায় ঘোরাফেরা করছিলো। সন্ধায় হটাৎ রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। তখন পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় ৪০ বছর বয়সী অজ্ঞাত মৃত ব্যক্তি কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে মারা গেছেন।