English
ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

‘আঁখির গল্প’র প্রথম অতিথি কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৫:২৫:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৬ সংবাদটি দেখা হয়েছে

‘আঁখির গল্প’র প্রথম অতিথি কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী

আজ (বৃহস্পতিবার) থেকে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো ‘আঁখির গল্প’-এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হয়েছে। রাত দশটায় উন্মুক্ত হয়েছে এই সিজনের প্রথম পর্ব। উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন জীবন্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী। 

এই শোটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এই সিজনে আমি এমন সব মানুষদের সাথে আড্ডা দিবো যারা আমাদের আইডল।’

সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশী সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগত।

আঁখির সঙ্গে তাঁর গল্প ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে। দর্শকদের সেই পর্ব দেখতে আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তী শিল্পী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

‘আঁখির গল্প’র প্রথম অতিথি কিংবদন্তী সৈয়দ আবদুল হাদী

প্রকাশিত সময় ০৫:২৫:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

আজ (বৃহস্পতিবার) থেকে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো ‘আঁখির গল্প’-এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হয়েছে। রাত দশটায় উন্মুক্ত হয়েছে এই সিজনের প্রথম পর্ব। উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন জীবন্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী। 

এই শোটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এই সিজনে আমি এমন সব মানুষদের সাথে আড্ডা দিবো যারা আমাদের আইডল।’

সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশী সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগত।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

আঁখির সঙ্গে তাঁর গল্প ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে। দর্শকদের সেই পর্ব দেখতে আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তী শিল্পী।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন