English
ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

‘স্টারগল্প সিজন টু’তে পান্থ আফজালের অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৮:১৪:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ সংবাদটি দেখা হয়েছে

‘স্টারগল্প সিজন টু’তে পান্থ আফজালের অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

জনপ্রিয় সেলিব্রেটি শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিশালী মুখ তারিক আনাম খান।

দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল, যিনি সাবলীল আলাপ ও গভীর প্রশ্নের মাধ্যমে খুঁজে এনেছেন তারকাদের জীবনের অনাবিষ্কৃত গল্পগুলো। স্টারগল্প সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণী তারকার সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক।

এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে বলেছেন। সাংবাদিক ও লেখক পান্থ আফজালের নিবিড় উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম।

পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরণ—সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত¡াবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান।

উপস্থাপক পান্থ আফজাল বলেন, ‘স্টারগল্প’ শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা।

সামনের পর্বগুলোতে চমক হিসেবে থাকবেন টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের সব জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১ এর চেয়ে এই সিজনের সব পর্বগুলো সবার ভালো লাগবে।’ এবারের অনুষ্ঠানের উপহার স্পন্সরে ছিল স্টেপ ফুটওয়্যার ও সাতকাহন। এই শোগুলো অচিরেই অবুমুক্ত হবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস ফেসবুক পেজে।

উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী পান্থ আফজালের জনপ্রিয় সেলিব্রেটি শোগুলো হচ্ছে ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’, ‘প্রেক্ষাগৃহ’, ‘আড্ডা উইথ পান্থ আফজাল’, ‘শোবিজ টক উইথ পান্থ আফজাল’, ‘স্টারবাজ’। তিনি বাংলাদেশ প্রতিদিন-এর সেলেব্রেটি শো ‘তারার সাথে’ এবং ‘প্রতিদিনের প্রিয়জন’ও উপস্থাপনা করেন।

দীর্ঘ সাংবাদিকতা ও সাংস্কৃতিক অবদানে তিনি সম্মানিত হয়েছেন আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২২, ট্র্যাব অ্যাওয়ার্ড (টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ), স্টারভিউ অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড (অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস ফর ফিল্ম অ্যান্ড ব্রডকাস্ট), তারেক মাসুদ সম্মাননা, লাবণ্য অ্যাওয়ার্ডসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

‘স্টারগল্প সিজন টু’তে পান্থ আফজালের অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

প্রকাশিত সময় ০৮:১৪:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সেলিব্রেটি শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা, বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিশালী মুখ তারিক আনাম খান।

দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল, যিনি সাবলীল আলাপ ও গভীর প্রশ্নের মাধ্যমে খুঁজে এনেছেন তারকাদের জীবনের অনাবিষ্কৃত গল্পগুলো। স্টারগল্প সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণী তারকার সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক।

এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে বলেছেন। সাংবাদিক ও লেখক পান্থ আফজালের নিবিড় উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরণ—সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত¡াবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান।

উপস্থাপক পান্থ আফজাল বলেন, ‘স্টারগল্প’ শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা।

সামনের পর্বগুলোতে চমক হিসেবে থাকবেন টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের সব জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১ এর চেয়ে এই সিজনের সব পর্বগুলো সবার ভালো লাগবে।’ এবারের অনুষ্ঠানের উপহার স্পন্সরে ছিল স্টেপ ফুটওয়্যার ও সাতকাহন। এই শোগুলো অচিরেই অবুমুক্ত হবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস ফেসবুক পেজে।

উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী পান্থ আফজালের জনপ্রিয় সেলিব্রেটি শোগুলো হচ্ছে ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’, ‘প্রেক্ষাগৃহ’, ‘আড্ডা উইথ পান্থ আফজাল’, ‘শোবিজ টক উইথ পান্থ আফজাল’, ‘স্টারবাজ’। তিনি বাংলাদেশ প্রতিদিন-এর সেলেব্রেটি শো ‘তারার সাথে’ এবং ‘প্রতিদিনের প্রিয়জন’ও উপস্থাপনা করেন।

দীর্ঘ সাংবাদিকতা ও সাংস্কৃতিক অবদানে তিনি সম্মানিত হয়েছেন আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২২, ট্র্যাব অ্যাওয়ার্ড (টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ), স্টারভিউ অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড (অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস ফর ফিল্ম অ্যান্ড ব্রডকাস্ট), তারেক মাসুদ সম্মাননা, লাবণ্য অ্যাওয়ার্ডসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন