English
ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

যাযাবর পলাশের কথা-সুরে গান গাইলেন পাখি বাউলিয়ানা

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৩:৩১:১১ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭ সংবাদটি দেখা হয়েছে

যাযাবর পলাশের কথা-সুরে গান গাইলেন পাখি বাউলিয়ানা

এই প্রজন্মের গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিলেন ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের চ্যাম্পিয়ন, মেধাবী গায়িকা পাখি বাউলিয়ানা। গানের সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ তুর্য।

ফোক ঘরানার এই গানটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সুরের আদলে তৈরি। গানের কথা ও সুর সাজানো হয়েছে গ্রাম বাংলার আবহে। গানটি প্রকাশ করছে স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস।

গান প্রসঙ্গে পাখি বাউলিয়ানা বলেন, “গানটি শুনেই আমার পছন্দ হয়েছিল। তাই গাইতে দ্বিধা করিনি। জাবের আহমেদ ভাইকে ধন্যবাদ এতো সুন্দর একটি গানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর সবার ভালো লাগবে।”

গীতিকার-সুরকার যাযাবর পলাশ জানান, “পাখি বাউলিয়ানার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যা আশা করেছিলাম তার চেয়ে ভালো গেয়েছে। দারুণ একটি গান আসছে।”

গ্লোবাল প্লাসের কর্ণধার জাবের আহমেদ বলেন, “পাখি অনেক ভালো গান গায়, ওর কণ্ঠ আমার ভীষণ ভালো লাগে। তাই তাকে নিয়ে কাজ করেছি। আশা করি ভালো কিছু হবে।”

নতুন এই গানটি মিউজিক ভিডিওসহ শীঘ্রই গ্লোবাল প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

যাযাবর পলাশের কথা-সুরে গান গাইলেন পাখি বাউলিয়ানা

প্রকাশিত সময় ০৩:৩১:১১ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

এই প্রজন্মের গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিলেন ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের চ্যাম্পিয়ন, মেধাবী গায়িকা পাখি বাউলিয়ানা। গানের সঙ্গীত পরিচালনা করেছেন এ এইচ তুর্য।

ফোক ঘরানার এই গানটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সুরের আদলে তৈরি। গানের কথা ও সুর সাজানো হয়েছে গ্রাম বাংলার আবহে। গানটি প্রকাশ করছে স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোবাল প্লাস।

গান প্রসঙ্গে পাখি বাউলিয়ানা বলেন, “গানটি শুনেই আমার পছন্দ হয়েছিল। তাই গাইতে দ্বিধা করিনি। জাবের আহমেদ ভাইকে ধন্যবাদ এতো সুন্দর একটি গানে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর সবার ভালো লাগবে।”

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

গীতিকার-সুরকার যাযাবর পলাশ জানান, “পাখি বাউলিয়ানার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যা আশা করেছিলাম তার চেয়ে ভালো গেয়েছে। দারুণ একটি গান আসছে।”

গ্লোবাল প্লাসের কর্ণধার জাবের আহমেদ বলেন, “পাখি অনেক ভালো গান গায়, ওর কণ্ঠ আমার ভীষণ ভালো লাগে। তাই তাকে নিয়ে কাজ করেছি। আশা করি ভালো কিছু হবে।”

নতুন এই গানটি মিউজিক ভিডিওসহ শীঘ্রই গ্লোবাল প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন