English
ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ভবন উদ্বোধন

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৮:১৬:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ সংবাদটি দেখা হয়েছে

বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ভবন উদ্বোধন

শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৩১ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় গোপালপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয় ও গোপালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। পরে তিনি কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের মান ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যালোচনা করেন ইউএনও। বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের আরও মনোযোগী করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। একই দিনে দেওশিন উচ্চ বিদ্যালয়ের ভবনের ভার্টিকাল এক্সটেনশন উদ্বোধনও করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। প্রতিটি বিদ্যালয়ে আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি পাঠদানের মানোন্নয়নেও উপজেলা প্রশাসন অবিরাম কাজ করছে। শিক্ষা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

বড়াইগ্রামে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও ভবন উদ্বোধন

প্রকাশিত সময় ০৮:১৬:৩৭ পূর্বাহ্ণ, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৩১ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় গোপালপুর ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয় ও গোপালপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। পরে তিনি কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদানের মান ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যালোচনা করেন ইউএনও। বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের আরও মনোযোগী করার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। একই দিনে দেওশিন উচ্চ বিদ্যালয়ের ভবনের ভার্টিকাল এক্সটেনশন উদ্বোধনও করা হয়।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। প্রতিটি বিদ্যালয়ে আধুনিক অবকাঠামো নির্মাণের পাশাপাশি পাঠদানের মানোন্নয়নেও উপজেলা প্রশাসন অবিরাম কাজ করছে। শিক্ষা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন