English
ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ১০:২৩:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
  • ৬ সংবাদটি দেখা হয়েছে

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি জেলার রামগড়ে নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “বুধবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যার কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা

প্রকাশিত সময় ১০:২৩:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

খাগড়াছড়ি জেলার রামগড়ে নৃশংসভাবে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “বুধবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।”

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যার কারণ ও দায়ীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন