English
ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

গোবিপ্রবি ও ইবনে সিনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ১০:১৯:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
  • ৫ সংবাদটি দেখা হয়েছে

গোবিপ্রবি ও ইবনে সিনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জুলাই বিপ্লবের শ*হিদ-দের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় ইবনে সিনার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে ডিজিএম (প্রশাসন) মো. জাহিদুর রহমান স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এখন থেকে সকল প্যাথলজিক্যাল টেস্ট ও পিসিআর টেস্টে ৩৫%, সকল প্রকার রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে ৩০% ছাড় পাবেন।

চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীরা ইবনে সিনার যশোর শাখা ও প্রস্তাবিত খুলনা শাখায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

গোবিপ্রবি ও ইবনে সিনার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত সময় ১০:১৯:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

জুলাই বিপ্লবের শ*হিদ-দের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় ইবনে সিনার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে ডিজিএম (প্রশাসন) মো. জাহিদুর রহমান স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এখন থেকে সকল প্যাথলজিক্যাল টেস্ট ও পিসিআর টেস্টে ৩৫%, সকল প্রকার রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে ৩০% ছাড় পাবেন।

চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীরা ইবনে সিনার যশোর শাখা ও প্রস্তাবিত খুলনা শাখায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

এসময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন