English
ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শুরু

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু

জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তিন দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেনের (SAHIC) যৌথ উদ্যোগে আয়োজিত এ হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপের ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। ওই দুইদিন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এ হেল্থ ক্যাম্প আয়োজন করা হয়েছে। ঢাকার অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা দিচ্ছেন। আজকের ক্যাম্পে রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় কিছু ওষুধ সরবরাহ করা হচ্ছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শুরু

প্রকাশিত সময় ১২:২৮:২২ অপরাহ্ণ, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তিন দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেনের (SAHIC) যৌথ উদ্যোগে আয়োজিত এ হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সম্পর্কিত খবর
নৌবাহিনী কলেজ ঢাকায় প্রযুক্তির উৎসব; অনুষ্ঠিত হলো “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬”
আরও পড়ুন

দ্বিতীয় ধাপের ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। ওই দুইদিন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে এ হেল্থ ক্যাম্প আয়োজন করা হয়েছে। ঢাকার অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা দিচ্ছেন। আজকের ক্যাম্পে রোগ নির্ণয়, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় কিছু ওষুধ সরবরাহ করা হচ্ছে।”

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন