English
ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

আরডিএ’র কোটি টাকার টেন্ডারে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই ডলার

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ১০:০৭:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭ সংবাদটি দেখা হয়েছে

আরডিএ’র কোটি টাকার টেন্ডারে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই ডলার

রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ও চাচাতো ভাই, হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার আবারও কোটি টাকার সরকারি কাজে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন দপ্তরে এককভাবে কাজ পাওয়ার অভিযোগে সমালোচিত এ ব্যবসায়ী এখনও সরকারি অফিস-আদালতে সক্রিয়ভাবে চলাফেরা করছেন।

সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি কোটি টাকার টেন্ডার প্যাকেজ প্রকাশ করে। আরডিএ/ওন ফান্ড/২০২৫-২৬/ডাব্লু-২ নামের এ টেন্ডারের বাজেট নির্ধারণ করা হয় ১,৪১,৭৭,৪৬৪ টাকা। নওদাপাড়া বাস টার্মিনালে টিকিট কাউন্টার নির্মাণের এ প্রকল্পে মোট নয়জন ঠিকাদার অনলাইনে অংশ নেন। এর মধ্যে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার।

ডলার শুধু লিটনের চাচাতো ভাইই নন, তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষও ছিলেন। অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে আর্থিক সহায়তা করেছিলেন। জুলাই অভ্যুত্থানের পরও তিনি কিছু কর্মকর্তার যোগসাজশে টেন্ডার প্রক্রিয়ায় সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরডিএ-র অভ্যন্তরীণ সূত্র জানায়, কিছু প্রকৌশলী এখনও আওয়ামীপন্থী ঠিকাদারদের সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তাদের সহযোগিতায় এবারের টেন্ডারেও অংশ নেন ডলার। এর আগে আওয়ামী আমলে তিনি দীর্ঘদিন এককভাবে আরডিএর কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ফলে নতুন এই টেন্ডারেও তাঁর অংশগ্রহণ নিয়ে ঠিকাদার মহলে ক্ষোভ তৈরি হয়েছে।

এর আগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের একটি কাজও ডলার পেয়েছিলেন। তবে স্থানীয় ঠিকাদারদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তা প্রত্যাহার করতে বাধ্য হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারেকের বক্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

আরডিএ’র কোটি টাকার টেন্ডারে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই ডলার

প্রকাশিত সময় ১০:০৭:৩৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ও চাচাতো ভাই, হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার আবারও কোটি টাকার সরকারি কাজে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন দপ্তরে এককভাবে কাজ পাওয়ার অভিযোগে সমালোচিত এ ব্যবসায়ী এখনও সরকারি অফিস-আদালতে সক্রিয়ভাবে চলাফেরা করছেন।

সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) একটি কোটি টাকার টেন্ডার প্যাকেজ প্রকাশ করে। আরডিএ/ওন ফান্ড/২০২৫-২৬/ডাব্লু-২ নামের এ টেন্ডারের বাজেট নির্ধারণ করা হয় ১,৪১,৭৭,৪৬৪ টাকা। নওদাপাড়া বাস টার্মিনালে টিকিট কাউন্টার নির্মাণের এ প্রকল্পে মোট নয়জন ঠিকাদার অনলাইনে অংশ নেন। এর মধ্যে অন্যতম অংশগ্রহণকারী ছিলেন হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার।

ডলার শুধু লিটনের চাচাতো ভাইই নন, তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষও ছিলেন। অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে আর্থিক সহায়তা করেছিলেন। জুলাই অভ্যুত্থানের পরও তিনি কিছু কর্মকর্তার যোগসাজশে টেন্ডার প্রক্রিয়ায় সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

আরডিএ-র অভ্যন্তরীণ সূত্র জানায়, কিছু প্রকৌশলী এখনও আওয়ামীপন্থী ঠিকাদারদের সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তাদের সহযোগিতায় এবারের টেন্ডারেও অংশ নেন ডলার। এর আগে আওয়ামী আমলে তিনি দীর্ঘদিন এককভাবে আরডিএর কাজ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। ফলে নতুন এই টেন্ডারেও তাঁর অংশগ্রহণ নিয়ে ঠিকাদার মহলে ক্ষোভ তৈরি হয়েছে।

এর আগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের একটি কাজও ডলার পেয়েছিলেন। তবে স্থানীয় ঠিকাদারদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত তা প্রত্যাহার করতে বাধ্য হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারেকের বক্তব্য পাওয়া যায়নি।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন