English
ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ১০:৩৮:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ সংবাদটি দেখা হয়েছে

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক ওজু ও নামাজের ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ এবং প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

গোবিপ্রবিতে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত সময় ১০:৩৮:৪৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মুসলিম শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় নির্মিতব্য এই মসজিদে নারী ও পুরুষ মুসল্লিদের জন্য পৃথক ওজু ও নামাজের ব্যবস্থা থাকবে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মো. কামাল হোসেন, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ এবং প্রধান প্রকৌশলী এস এম এস্কান্দার আলী।

সম্পর্কিত খবর
নৌবাহিনী কলেজ ঢাকায় প্রযুক্তির উৎসব; অনুষ্ঠিত হলো “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬”
আরও পড়ুন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণে সহায়তা করায় জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন