English
ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

টুঙ্গিপাড়ায় ৩৬ মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের (SEDP)” আওতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারের সভাপতিত্বে ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সহকারী প্রোগ্রামার খান মোহাম্মদ ইমতিয়াজ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার আশীষ কুমার মজুমদার সহ অনেকে।

বক্তারা বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে পারফরমেন্স বেজড প্রণোদনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। এতে শিক্ষকদের দায়িত্ববোধ বাড়বে ও শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

টুঙ্গিপাড়ায় ৩৬ মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত সময় ০৯:৫৭:২৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের (SEDP)” আওতায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারের সভাপতিত্বে ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন, সহকারী প্রোগ্রামার খান মোহাম্মদ ইমতিয়াজ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার আশীষ কুমার মজুমদার সহ অনেকে।

বক্তারা বলেন, “সরকার শিক্ষার মান উন্নয়নে পারফরমেন্স বেজড প্রণোদনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করছে। এতে শিক্ষকদের দায়িত্ববোধ বাড়বে ও শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পাওয়া ৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন