English
ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

রাজশাহীর বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতায় সেমিনার

রাজশাহীর বাঘায় উদ্দীপন এনজিও’র সূ-চলা কার্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও শিক্ষা সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সারে ১০ টায় উদ্দীপনের বাঘা শাখা অফিসে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে। বিশেষ অতিথি ছিলেন ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাস্ট প্রোগ্রাম এন্ড মেডিকেল অফিসার মোঃ আবুল বাসার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক। বাঘা থানার এএসআই আব্দুস শুকুর অসহায় শিক্ষার্থীদের মনোবল উন্নয়নের ও আইনি দিক নিয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তারা আরও বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সবাইকে দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাঘা উদ্দীপন এনজিও শাখা ব্যাবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম জানান,দূঃস্থ ও অসহায় ৮জন শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপকরণ ও জনপ্রতি ৩ হাজার ২শত করে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।এই প্রকল্পের আওতায় অসহায় শিক্ষার্থীদের বিগত বছরেও এই আর্থিক সহযোগিতা চলমান ছিলো।

Author

বিষয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

রাজশাহীর বাঘায় উদ্দীপনের দুঃস্থ শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা সচেতনতায় সেমিনার

প্রকাশিত সময় ১০:৫১:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ জুলাই ২০২৫

রাজশাহীর বাঘায় উদ্দীপন এনজিও’র সূ-চলা কার্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান ও শিক্ষা সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সারে ১০ টায় উদ্দীপনের বাঘা শাখা অফিসে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক সুখী পান্ডে। বিশেষ অতিথি ছিলেন ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাস্ট প্রোগ্রাম এন্ড মেডিকেল অফিসার মোঃ আবুল বাসার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদ্দীপন বাঘা শাখা ব্যবস্থাপক। বাঘা থানার এএসআই আব্দুস শুকুর অসহায় শিক্ষার্থীদের মনোবল উন্নয়নের ও আইনি দিক নিয়ে আলোকপাত করেন।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

বক্তারা বলেন, অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তারা আরও বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা সবাইকে দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাঘা উদ্দীপন এনজিও শাখা ব্যাবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম জানান,দূঃস্থ ও অসহায় ৮জন শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপকরণ ও জনপ্রতি ৩ হাজার ২শত করে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।এই প্রকল্পের আওতায় অসহায় শিক্ষার্থীদের বিগত বছরেও এই আর্থিক সহযোগিতা চলমান ছিলো।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন