English
ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি; ৫ হাজার জরিমানা

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০১:৪৩:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ২০ সংবাদটি দেখা হয়েছে

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি; ৫ হাজার জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারের ব্যবসায়ী হামিম শেখকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক। অভিযানে তার দোকান থেকে ৭৫০ কেজি মেয়াদ উত্তীর্ণ মাছের খাবার জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও মৎস্য অধিদপ্তরের খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নষ্ট করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় প্রমূখ উপস্থিত ছিলেন।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি; ৫ হাজার জরিমানা

প্রকাশিত সময় ০১:৪৩:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারের ব্যবসায়ী হামিম শেখকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক। অভিযানে তার দোকান থেকে ৭৫০ কেজি মেয়াদ উত্তীর্ণ মাছের খাবার জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও মৎস্য অধিদপ্তরের খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নষ্ট করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় প্রমূখ উপস্থিত ছিলেন।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন