English
ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
পান্থ আফজালের মুখোমুখি নওশাবা

এখনো লবিং, গ্রুপিং, সিন্ডিকেট বা স্বজনপ্রীতির সম্মুখীন হই

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৩:৫০:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩২৭ সংবাদটি দেখা হয়েছে

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তাঁর পরিচালিত ‘সোমেশ্বরী’ সিনেমার শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটি রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি।

থিয়েটার থেকেই অভিনয় ও নির্দেশনায় হাতেখড়ি নওশাবার। ‘সিদ্ধার্থ’ চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, চরিত্রটি তাঁর জীবনেও গভীর প্রভাব ফেলেছে।

এদিকে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’ সিনেমাতেও অভিনয় করেছেন নওশাবা। সিনেমাটিতে আরও রয়েছেন ডলি জহুর, সাবেরী আলম, আবদুল্লাহ রানা, শ্যামল মাওলা, তানজিকা আমিন ও রাশেদ মামুন অপুসহ অনেকে।

তবে ইন্ডাস্ট্রির লবিং, গ্রুপিং, সিন্ডিকেট ও স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন নওশাবা। তাঁর ভাষায়, ‘আমি এখনো কিন্তু এসবের সম্মুখীন হই।’ দীর্ঘদিন পর ‘ঝামেলা’য় কাজের সুযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, আদৌ চরিত্র অনুযায়ী কাস্টিং হচ্ছে কি না।

নওশাবার কথায়, ‘ভিউ বা ফলোয়ার বেশি নেই, কিন্তু অভিনয়টা তো জানি।’

তাঁর এই খোলামেলা কথোপকথন থাকছে ‘স্টার স্টোরিজ’-এ। অনুষ্ঠানটি আজ রাত ৮টায় দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।  অনুষ্ঠানটির  উপস্থাপনা করেছেন পান্থ আফজাল।

প্রতিবেদকের বিস্তারিত

পান্থ আফজালের মুখোমুখি নওশাবা

এখনো লবিং, গ্রুপিং, সিন্ডিকেট বা স্বজনপ্রীতির সম্মুখীন হই

প্রকাশিত সময় ০৩:৫০:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তাঁর পরিচালিত ‘সোমেশ্বরী’ সিনেমার শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবিটি রয়েছে সম্পাদনার টেবিলে। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি।

থিয়েটার থেকেই অভিনয় ও নির্দেশনায় হাতেখড়ি নওশাবার। ‘সিদ্ধার্থ’ চরিত্রটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, চরিত্রটি তাঁর জীবনেও গভীর প্রভাব ফেলেছে।

এদিকে ইয়ামিন ইলানের ‘ঝামেলা’ সিনেমাতেও অভিনয় করেছেন নওশাবা। সিনেমাটিতে আরও রয়েছেন ডলি জহুর, সাবেরী আলম, আবদুল্লাহ রানা, শ্যামল মাওলা, তানজিকা আমিন ও রাশেদ মামুন অপুসহ অনেকে।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

তবে ইন্ডাস্ট্রির লবিং, গ্রুপিং, সিন্ডিকেট ও স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন নওশাবা। তাঁর ভাষায়, ‘আমি এখনো কিন্তু এসবের সম্মুখীন হই।’ দীর্ঘদিন পর ‘ঝামেলা’য় কাজের সুযোগ পাওয়ার কথা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, আদৌ চরিত্র অনুযায়ী কাস্টিং হচ্ছে কি না।

নওশাবার কথায়, ‘ভিউ বা ফলোয়ার বেশি নেই, কিন্তু অভিনয়টা তো জানি।’

তাঁর এই খোলামেলা কথোপকথন থাকছে ‘স্টার স্টোরিজ’-এ। অনুষ্ঠানটি আজ রাত ৮টায় দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।  অনুষ্ঠানটির  উপস্থাপনা করেছেন পান্থ আফজাল।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন