English
ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

টুঙ্গিপাড়ায় অসুস্থতা দেখিয়ে আ.লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা 

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৭:১৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সংবাদটি দেখা হয়েছে

টুঙ্গিপাড়ায় অসুস্থতা দেখিয়ে আ.লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামের এক আওয়ামী লীগ নেতা।

রবিবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

পদত্যাগের ঘোষণা দেয়া শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান।

লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে তো কোন কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।

প্রতিবেদকের বিস্তারিত

টুঙ্গিপাড়ায় অসুস্থতা দেখিয়ে আ.লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা 

প্রকাশিত সময় ০৭:১৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামের এক আওয়ামী লীগ নেতা।

রবিবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

পদত্যাগের ঘোষণা দেয়া শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে তো কোন কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন