English
ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৩:২০:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ১৭ সংবাদটি দেখা হয়েছে

টুঙ্গিপাড়ায় "৩৬ শে জুলাই" তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত “৩৬ শে জুলাই গনঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

বুধবার রাতে পৌর ছাত্রদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি পদ প্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর বুধবার রাতে এজহার ভুক্ত তরিক শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালু সহ ৩৫ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। 

ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত “৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরন নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ঐদিন ও রবিবার (২ আগস্ট) রাতে সেই তোরণে দুইবার আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুইপাশ পুড়ে যায়। 

প্রতিবেদকের বিস্তারিত

টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত সময় ০৩:২০:৩২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত “৩৬ শে জুলাই গনঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

বুধবার রাতে পৌর ছাত্রদলের ৬ নং ওয়ার্ডের সভাপতি পদ প্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর বুধবার রাতে এজহার ভুক্ত তরিক শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালু সহ ৩৫ জনের নাম উল্লেখ ও ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। 

ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত “৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান” তোরণে আগুন দেয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩ নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরন নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ঐদিন ও রবিবার (২ আগস্ট) রাতে সেই তোরণে দুইবার আগুন ধরিয়ে দেয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুইপাশ পুড়ে যায়। 

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন