নতুন উদ্যমে আরও বৃহৎ পরিসরে কাজ শুরু করলো এস.আর টেক এন্ড কমিউনিকেশন

নতুন উদ্যমে আরও বৃহৎ পরিসরে কাজ শুরু করলো এস.আর টেক এন্ড কমিউনিকেশন

দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান “এস.আর টেক কমিউনিকেশন”। এবার আরও বৃহৎ পরিসরে নতুন উদ্যমে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর ডিওএইচএস এ প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধন করা হয়।

ধ্রুব মিউজিক স্টেশন এর কর্ণধার এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ এর উপস্থিতে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে
নতুন পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল রাজু।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী, ভাইয়া হাউজিং লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুল হাকিম, ঢাকা মেইল এর মাল্টিমিডিয়া ইনচার্জ হামিদ রনি, এস.আর টেক কমিউনিকেশন এর জিএম মোঃ তাহমিদুজ্জামান, ব্যাবসায়ী আহসানুর মুক্তাদির রজিন , আনিসুর রহমান রকি, ফয়সাল ফুয়াদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইফুল রাজু জানান, মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্রান্ডিং, মাল্টিমিডিয়া প্রোডাকশন, টেকনিক্যাল সাপোর্টিং, সব ধরনের ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে এস.আর টেক কমিউনিকেশন। তবে এখন থেকে আরও বড় পরিসরে নতুন আঙ্গিকে কাজ করার কথা জানান।

তিনি বলেন, আমাদের টিমে যুক্ত হয়েছে দেশের নামকরা ও অভিজ্ঞ সব কর্মকর্তাবৃন্দ। যার ফলে আরও বড় পরিসরে এবং দ্রুত সময়ে আমরা গ্রাহকদের সেবা দিতে পারবো।