English
ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নৌবাহিনী কলেজ ঢাকায় প্রযুক্তির উৎসব; অনুষ্ঠিত হলো “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬”

নৌবাহিনী কলেজ ঢাকায় প্রযুক্তির উৎসব, অনুষ্ঠিত হলো “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬”

নৌবাহিনী কলেজ ঢাকা প্রাঙ্গণে এনসিডি আইটি ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফেস্টে কলেজের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ হোসেন। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

দুই দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবে আইটি অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, ক্র্যাক দ্য কোড, ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরতে ছিল প্রজেক্ট ডিসপ্লে পর্ব। সেখানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

এছাড়াও ওয়াল ম্যাগাজিন পর্বে শিক্ষার্থীরা প্রযুক্তি, সৃজনশীলতা ও সমসাময়িক বিষয়ভিত্তিক নানা লেখা, নকশা ও শিল্পকর্ম প্রদর্শন করে। ফেস্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা তাদের মাঝে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী কার্যক্রমে আরও উৎসাহিত করা এবং নতুন উদ্ভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ, সক্রিয় অংশগ্রহণ ও উদ্ভাবনী কাজ প্রযুক্তিপ্রেমী তরুণদের সম্ভাবনার উজ্জ্বল চিত্র তুলে ধরে।

প্রতিবেদকের বিস্তারিত

নৌবাহিনী কলেজ ঢাকায় প্রযুক্তির উৎসব; অনুষ্ঠিত হলো “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬”

প্রকাশিত সময় ০৯:২৫:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২২ মে ২০২৬

নৌবাহিনী কলেজ ঢাকা প্রাঙ্গণে এনসিডি আইটি ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী “এনসিডিআইটিসি ইন্ট্রা টেক ফেস্ট ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফেস্টে কলেজের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এম. ইসমাইল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ হোসেন। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

দুই দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবে আইটি অলিম্পিয়াড, রোবোটিক্স অলিম্পিয়াড, ক্র্যাক দ্য কোড, ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরতে ছিল প্রজেক্ট ডিসপ্লে পর্ব। সেখানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

সম্পর্কিত খবর
নৌবাহিনী কলেজ ঢাকায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন
আরও পড়ুন

এছাড়াও ওয়াল ম্যাগাজিন পর্বে শিক্ষার্থীরা প্রযুক্তি, সৃজনশীলতা ও সমসাময়িক বিষয়ভিত্তিক নানা লেখা, নকশা ও শিল্পকর্ম প্রদর্শন করে। ফেস্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রকাশের সুযোগ পায়, যা তাদের মাঝে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী কার্যক্রমে আরও উৎসাহিত করা এবং নতুন উদ্ভাবকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের উৎসাহ, সক্রিয় অংশগ্রহণ ও উদ্ভাবনী কাজ প্রযুক্তিপ্রেমী তরুণদের সম্ভাবনার উজ্জ্বল চিত্র তুলে ধরে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন